Entertainment Latest Live News Updates: এআই ‘রাম’ সুশান্তকে নিয়ে কী বললেন তাঁর বোন

নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর প্রথম টিজার প্রকাশের পর থেকেই আলোচনা তুঙ্গে। ভগবান রামের চরিত্রে রণবীর কাপুরের ঝলক দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করলেও, এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে রাম হিসেবে কল্পনা করে তৈরি কিছু এআই-নির্মিত ছবি। এই ছবিগুলি ঘিরে আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁর বোন শ্বেতা সিং কীর্তি।
Apr 08, 2026 14:48 IST
‘তারক মেহতা’ পরিবারে শোক, প্রয়াত পর্দার দয়াবেনের বাবা ভীম ভাকানি
৮৪ বছর বয়সে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ভীম ভাকানি, যিনি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘তারক মেহতা কা উল্টা চশমা’-খ্যাত অভিনেত্রী দিশা ভাকানির বাবা। তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও প্রকাশ্যে আসেনি, তবে এই খবর ছড়িয়ে পড়তেই পরিবার, অনুরাগী এবং টেলিভিশন ও নাট্যজগতে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ভীম ভাকানি তাঁর প্রতিভা এবং নিষ্ঠার মাধ্যমে এক বিশেষ স্থান করে নিয়েছিলেন শিল্পমহলে।
Apr 08, 2026 13:02 IST
Amitabh Bachchan: বাংলার সঙ্গে অমিতাভের গভীর সম্পর্ক, অমিতাভকে কার কথা মনে করালেন জয়া?
বাংলার সঙ্গে তার সম্পর্ক বেশ গভীর। শুধু যে বাংলার মেয়েকে বিয়ে করেছেন এমনটা নয়, বরং আমি বাংলার বুকে অর্থ রোজগারের উপায় খুঁজে পেয়েছিলেন অমিতাভ বচ্চন। শুধু কলকাতা শহর বললে ভুল হবে, বরং তিনি অভিনয় শুরু করার আগে এই বাংলার নানান জায়গায় থেকেছেন। ঝালমুড়ি কিংবা ভেলপুরি খেয়ে দিন কাটিয়েছেন। এই বাংলার সঙ্গে তার সম্পর্ক বেশ জোড়ালো। এবং ইন্ডাস্ট্রিতে পা রাখার পরেও, বাঙ্গালীদের ছত্রছায়ায় থেকেছেন বিগ বিগ।



