Entertainment Latest Live News Updates: প্রয়াত ভারতের প্রথম মিস ইন্ডিয়া…

মিস ইন্ডিয়ার মুকুট জয়ী প্রথম নারী এবং ভারতের ফ্যাশন সাংবাদিকতার অগ্রদূত মেহের কাস্টেলিনো, বুধবার ৮১ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি রেখে গেছেন তাঁর ছেলে কার্ল, পুত্রবধূ নিশা এবং মেয়ে ক্রিস্টিনাকে। মুম্বইয়ে জন্মগ্রহণকারী মেহের, ১৯৬৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জিতে জাতীয় পরিচিতি পান। সেই সঙ্গে তিনি মিস ইউনিভার্স ও মিস ইউনাইটেড নেশনসের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে, ভবিষ্যৎ ভারতীয় সৌন্দর্য প্রতিযোগীদের জন্য এক নতুন পথ খুলে দিয়েছিলেন।
Dec 18, 2025 14:53 IST
Priyanka Chopra Jonas: ‘আমার আসল ভালবাসা তুমিই’, প্রিয়াঙ্কাকে সামনে পেয়েই কপিলের এহেন মন্তব্যের কারণ?
নেটফ্লিক্সে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত কপিল শর্মা। দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো–এর চতুর্থ সিজন নিয়ে, আবারও দর্শকদের হাসির রোলারকোস্টারে চড়াতে চলেছেন তিনি। নতুন মরসুমের উত্তেজনা আরও বাড়িয়ে নির্মাতারা প্রকাশ করেছেন প্রথম প্রোমো, যেখানে অতিথি হিসেবে দেখা যাবে, গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে। আগের সিজনগুলিতে যেখানে রণবীর কাপুর, আলিয়া ভাট কিংবা সালমান খানের মতো তারকারা প্রথম অতিথি ছিলেন, সেখানে এবারের শুরুটাই হচ্ছে একেবারে আন্তর্জাতিক চমক নিয়ে।
Dec 18, 2025 12:35 IST
Meher Castellino: প্রয়াত মেহের কাস্টেলিনো, ভারতের প্রথম মিস ইন্ডিয়াকে চেনেন?
ফেমিনা মিস ইন্ডিয়া অর্গানাইজেশন এক আবেগঘন সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “গভীর শোকের সঙ্গে আমরা ফেমিনা মিস ইন্ডিয়া ১৯৬৪ এবং প্রথম মিস ইন্ডিয়া মেহের কাস্টেলিনোর প্রয়াণে শোক প্রকাশ করছি। তিনি ছিলেন এক প্রকৃত পথিকৃৎ- যিনি প্যাজেন্টের দরজা খুলে দিয়েছেন, মান নির্ধারণ করেছেন এবং প্রজন্মের পর প্রজন্মকে নির্ভয়ে স্বপ্ন দেখার অনুপ্রেরণা জুগিয়েছেন।” সংগঠনটি আরও জানায়, তাঁর করুণা, মর্যাদা এবং শান্ত শক্তি আজও অনুপ্রেরণার আলো হয়ে থাকবে।
Dec 18, 2025 11:36 IST
Nachiketa Chakraborty: ‘ভুল করে আবার বেঁচে গেলাম’, মৃত্যুমুখ থেকে ফিরতেই নচিকেতার পোস্ট ঘিরে তোলপাড়
তাঁর ঘনিষ্ঠ মারফত জানা গিয়েছিল, তিনি নাকি হাসপাতালে একটু সুস্থ হয়েই, সেখানে বই পড়তে শুরু করেন। এবং, গান গাওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন। তবে, চিকিৎসকরা জানিয়েছিলেন, সামনের কিছু দিন তাঁকে সুস্থ থাকতে হবে এবং বিশ্রামে থাকতে হবে। তবে, নিজের সমাজ মাধ্যমে নচিকেতা একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি নিজের জীবনের নানা অধ্যায়ে হওয়া অনুভূতি এবং অভিব্যক্তি প্রসঙ্গে গল্প লিখেছেন।
Nachiketa Chakraborty: ‘ভুল করে আবার বেঁচে গেলাম’, মৃত্যুমুখ থেকে ফিরতেই নচিকেতার পোস্ট ঘিরে তোলপাড়



