Entertainment Latest Live News Updates: বিয়ে করলেন হিরণ, পাত্রী হৃতিকা কে?

বেনারসের ঘাটে দাঁড়িয়ে গঙ্গার সামনে শপথ, একদিকে পবিত্রতার আবহ, অন্যদিকে রহস্যের ঘনঘটা। হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে ‘হিরো হিরণ’-এর এই বিয়ে (Hiran Chatterjee Marriage) প্রথমে অনেকের কাছেই ছিল রোম্যান্টিক সারপ্রাইজ। কিন্তু সেই সারপ্রাইজ দ্রুতই বদলে গেল বিস্ফোরক বিতর্কে। কারণ বিয়ের ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই সামনে এল তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতার বক্তব্য, যা পুরো ঘটনাকে অন্য মোড়ে নিয়ে গেল।
Jan 21, 2026 14:53 IST
Anindita Chatterjee: মানসিক চাপ থেকেই ব্যবসা, হিরণের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় কে চেনেন? ‘বিশ্ব বাংলাতে..’
আইনের ছাত্রী হৃতিকার পরনে লাল রঙের বেনারসি। এবং হিরণ পড়েছিলেন হলুদ লালের ধুতি পাঞ্জাবি। সেখানেই দুজনে বিয়ের রীতিনীতি সম্পন্ন করেন। যদিও তারপর থেকেই তাঁর স্ত্রী অনিন্দিতা পরপর বোমা ফাটিয়েছেন। তাঁর সঙ্গে নাকি ডিভোর্স দূর, সেই প্রক্রিয়া পর্যন্ত শুরু হয়নি। তাহলে হিরণ কোন আইনে বিয়ে সারলেন। ইন্ডীয়ান এক্সপ্রেস বাংলা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি উত্তর দেননি।
Jan 21, 2026 14:08 IST
Hiran Chatterjee Marriage: আইনের ছাত্রী থেকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট! কে এই হৃতিকা গিরি?
জানা গিয়েছে, হৃতিকা গিরির (Hrithika Giri) বাড়ি পশ্চিম মেদিনীপুরে। বয়স মাত্র ২১ বছর। অল্প বয়সেই তিনি নিজের পরিচিতি তৈরি করেছেন একাধিক ক্ষেত্রে। শুধু সৌন্দর্যের জগতে নয়, পড়াশোনা ও খেলাধুলাতেও তাঁর সাফল্যের ঝুলি বেশ ভারী। হৃতিকা আইনের ছাত্রী এবং তাঁর কাছে রয়েছে আইনে সাম্মানিক স্নাতক ডিগ্রি।
Jan 21, 2026 13:14 IST
Hiran Chatterjee Marriage: ‘ডিভোর্সই হয়নি’, তবু দ্বিতীয় বিয়ে! হিরণকে ঘিরে তোলপাড়
অনিন্দিতা জানালেন, হিরণ চট্টোপাধ্যায় এখনও তাঁর স্বামী। তাঁদের বিয়ে হয়েছিল ২০০০ সালের ১১ই ডিসেম্বর। অর্থাৎ, গত মাসেই পূর্ণ হয়েছে তাঁদের বিবাহিত জীবনের ২৫ বছর। রূপালি পর্দার নায়কের জীবনের এই দীর্ঘ সম্পর্কের কথা সামনে আসতেই প্রশ্ন উঠছে তাহলে দ্বিতীয় বিয়ে কীভাবে সম্ভব? অনিন্দিতার দাবি আরও বিস্ময়কর। তিনি বলেন, “ডিভোর্স তো দূরের কথা, ডিভোর্সের প্রক্রিয়াও শুরু হয়নি আমাদের মধ্যে।”



