0%

IPL 2026, KKR vs GT: ‘ফ্যানট্যাস্টিক’ ফিনের পর বিধ্বংসী রঘুবংশী, প্লেঅফ অঙ্কে গুজরাটের ক্যাচ মিসে ‘ভাগ্যসহায়’ নাইটদের?

সামনে প্লেঅফের কঠিন অঙ্ক। ইডেনে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম ইনিংসে অঙ্কগুলো নাইটরা সহজেই কষে ফেলল। ফিন অ্যালেনের ‘ফ্যানট্যাস্টিক’ ইনিংসের পর দেখা গেল বিধ্বংসী অঙ্গকৃষ রঘুবংশীকে। ইডেনে এটা নাইটদের ১০০তম ম্যাচ। সেই ম্যাচের প্রথম ইনিংসে টসে হেরে ব্যাট করতে নামে কেকেআর। তাতে গুজরাটের বেশ কয়েকটি ক্যাচ মিসের সুবিধাও পেল নাইটরা। প্রথম ইনিংসে কেকেআর তুলল ২ উইকেট হারিয়ে ২৪৭ রান। ফিন করলেন ৯৩ রান। অঙ্গকৃষ অপরাজিত থাকলেন ৮২ রানে। সঙ্গে ক্যামেরন গ্রিনও ৫২ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে যান। ইডেনের পিচ ব্যাটিং সহায়ক। কিন্তু গুজরাট যেভাবে ক্যাচ ছাড়ল, তাতে বোলিং শক্তির সঙ্গে ‘ভাগ্যসহায়’ বলেও আশাবাদী হতে পারেন নাইটভক্তরা। প্লেঅফের অঙ্কে বেঁচে থাকতে হলে ভাগ্যের সাহায্য প্রয়োজন হবে অজিঙ্ক রাহানেদের।

এই বিষয়ে আরও খবর

রাজ্যে নির্বাচনের জন্য ৫ ম্যাচ পর ইডেনে ফিরেছে কেকেআর। টানা চারটে ম্যাচ জেতার পর আরসিবি’র কাছে হেরে প্লেঅফ অঙ্ক জটিল হয়েছে। হয়তো ভাগ্যের সাহায্যও প্রয়োজন পড়বে। ঘরের মাঠে প্রথম ইনিংসে সেটা কিন্তু ভালোমতোই পেল কেকেআর। অন্তত শুভমান গিলরা যে হারে ক্যাচ ফেলেছেন, তাতে আপাতত ‘ভাগ্যসহায়’ বলাই যায়। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে নাইটরা। একদিকে ফিন অ্যালেন যখন বেধড়ক মার শুরু করলেন, তখন অধিনায়ক রাহানের রান ১৪ বলে ১৪। মহম্মদ সিরাজের বলে বোল্ড হওয়াটা নাইটদের জন্য যেন ‘শাপে বর’ হয়ে দেখা দিল। অবশ্য খানিক পরে ফের সিরাজ ‘সাহায্য’ করলেন কেকেআর’কে। ফিন অ্যালেনের রান যখন ৩৪, তখন একেবারে ‘লোপ্পা’ ফেললেন। ব্যস, তারপর আর দেখে কে? বিশ্বকাপে এই মাঠে সেঞ্চুরি করেছেন। এদিন অল্পের জন্য সেঞ্চুরি মিস হল।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

এই বিষয়ে আরও খবর

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker