Lionel Messi: দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে বিরাট রেকর্ড মেসির! আর্জেন্টিনার দাপট দেখে ভয় পাচ্ছে স্পেন?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ টানটান উত্তেজনাপূৰ্ণ সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে (England) টেক্কা দিয়ে বিশ্বকাপ (FIFA World Cup 2026) ফাইনালে পৌঁছলো লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina)। চলতি শতকে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে প্রথমে গোল দিয়েও ফাইনালে উঠতে না পারার ঘটনা ঘটেছে মাত্র দুই বার। আর এই দুইবারই ফল ভুগতে হয়েছে ইংল্যান্ডকে। ২০১৮ সালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আর গত রাতে আর্জেন্টিনার বিরুদ্ধে এগিয়ে গিয়েও হেরে মাঠ ছাড়তে হয় হ্যারি কেন-দের।

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মত ফাইনালে মুখোমুখি হবে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন (স্পেন) ও বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন (আর্জেন্টিনা)। সেই ম্যাচে নামার আগে বিশ্বকাপের প্রায় সব বড় রেকর্ডই এদিন নিজের নামে করে ফেললেন লিওনেল মেসি। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ, গোল এবং অ্যাসিস্ট করার রেকর্ড তো তার নামের পাশে ছিলই। এখন বিশ্বকাপের নক-আউটের ইতিহাসে সর্বোচ্চ ম্যান অফ দ্য ম্যাচ সবচেয়ে বেশিবার ফাইনাল খেলার রেকর্ডটিও আর্জেন্টাইন অধিনায়কের দখলে।
আরও পড়ুন: সবুজ-মেরুণ জার্সিতে প্রাক্তন লাল-হলুদ তারকার দুরন্ত খেলা! জয় দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু মোহনবাগানের
প্রাক্তন ব্রাজিলিয়ান মহাতারকা কাফুর পর বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে আগামী রবিবার নিজের তিন নম্বর বিশ্বকাপ ফাইনাল খেলতে নামবেন লিওনেল মেসি! দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের শেষ কিছু মিনিটের মধ্যে সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়ে ম্যাচের সেরা হয়েছেন মেসি। আজকের ম্যাচে দুই অ্যাসিস্টে ফিফা বিশ্বকাপে লিওনেল মেসির অ্যাসিস্ট সংখ্যা এখন দাঁড়িয়েছে ১২টিতে, যার মধ্যে ১০টিই এসেছে নকআউট পর্বে।
আরও পড়ুন: দুই ম্যাচে ৮ গোল! উড়ে যাচ্ছে প্রতিপক্ষরা, কলকাতা লিগে বিধ্বংসী মেজাজে ইস্টবেঙ্গল
আগামী ২০ জুলাই রাত ১২.৩০ টায় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। দুর্দান্ত ফর্মে থাকলেও স্পেন ফিজিক্যাল ফুটবলের বিরুদ্ধে খুব একটা স্বাচ্ছন্দ্য অনুভব করে না। ফলে ফাইনালে যে আর্জেন্টিনা ফেভারিট তা নিয়ে সন্দেহ নেই। লুইস দে লা ফুয়েন্তের দলের ডিফেন্স চলতি টুর্নামেন্টে নজর কেড়েছে। কিন্তু প্রতি ম্যাচেই যেভাবে পিছিয়ে গিয়েও ম্যাচে ফিরছে আর্জেন্টিনা, তা দেখার পর ফুটবল বিশেষজ্ঞদের নজরে আসন্ন ফাইনালের জন্য আর্জেন্টিনাই এগিয়ে থেকে শুরু করবে।




