0%

MLA Rudranil Ghosh Wades into Drain Water in Shibpur

সবদিক নিউজ: বৃহস্পতিবার দুপুরের মেঘভাঙা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল তিলোত্তমা কলকাতা ও তার সংলগ্ন হাওড়া জেলা। তবে এক দিন পার হয়ে গেলেও হাওড়ার জগাছা এলাকার জল যন্ত্রণার কোনও উপশম হয়নি। নর্দমার নোংরা ও পচা জল উপচে গৃহবন্দি হয়ে পড়েছেন শয়ে শয়ে মানুষ। এই চরম দুর্ভোগের খবর পেয়েই শুক্রবার সকালে শিবপুরের ৪৭ নম্বর ওয়ার্ডের চ্যাংড়াজলা এলাকায় পরিদর্শনে পৌঁছান স্থানীয় বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। কোনো রকম তারকা সুলভ অহংকার না দেখিয়ে সোজা পাজামা গুটিয়ে নোংরা পাঁক গোলা জলে নেমে পড়েন তিনি। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে শোনেন তাঁদের ক্ষোভ ও অভাব-অভিযোগের কথা।

বিধায়কের এই আকস্মিক পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন হাওড়া পুরনিগমের (HMC) কমিশনার, প্রধান ইঞ্জিনিয়ার-সহ একাধিক পদস্থ সরকারি কর্তারা। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়ে জানান, এই এলাকাটি ভৌগোলিকভাবেই অত্যন্ত নিচু। ফলে সারাবছরই কম-বেশি জমা জলের সমস্যা থাকে। আর বর্ষা এলে তো কথাই নেই, নর্দমার নোংরা জল উপচে যাতায়াত করাই অসম্ভব হয়ে পড়ে। অভিযোগ শোনার পর বিধায়ক দ্রুত পাম্প বসিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য পুর আধিকারিকদের কড়া নির্দেশ দেন।

May be an image of one or more people and body of water

“১৫ বছরের দুর্নীতির খেসারত!” পূর্বতন তৃণমূল সরকারকে চড়া আক্রমণ রুদ্রনীলের

এলাকার বাসিন্দাদের এই নরককুণ্ড পরিস্থিতি দেখে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র কাঠগড়ায় তোলেন রুদ্রনীল ঘোষ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “দীর্ঘ ১৫ বছরের কাটমানি আর দুর্নীতির জন্যই আজকে হাওড়াবাসীর এই করুণ দশা। সামান্য একটু বৃষ্টি হলেই হাওড়ার সর্বত্র গোড়ালি থেকে কোমর জল জমে যায়। দীর্ঘ কয়েক বছর ধরে চলা এই অপরিকল্পিত পুর-বন্দোবস্ত ও নিকাশি নালা সংস্কার না করার খেসারত দিতে হচ্ছে শিবপুরের সাধারণ মানুষকে।”

No photo description available.

“৩ বছরে তৈরি হবে নতুন হাওড়া”, ৪,৭০০ কোটির মেগা মাস্টারপ্ল্যান

জমা জলের ভোগান্তি থেকে মুক্তি দিতে এদিন এক বিরাট আশ্বাসের কথা শোনান বিজেপি বিধায়ক। রুদ্রনীল ঘোষ বলেন, “আমি হাওড়ার মানুষকে কথা দিচ্ছি, আগামী ৩ বছরের মধ্যে একটি সম্পূর্ণ নতুন ও আধুনিক হাওড়া তৈরি হবে। এবার আর প্লাস্টিকের চটি গলিয়ে নোংরা জল মাড়াতে হবে না, হাওড়ার মানুষ এবার বুক ফুলিয়ে শুকনো রাস্তায় চামড়ার দামি জুতো পরতে পারবেন।”

May be an image of one or more people, crowd and body of water

তিনি আরও জানান, হাওড়ার নিকাশি ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য ইতিমধ্যেই ৪ হাজার ৭০০ কোটি টাকার একটি বিশাল নিকাশি মাস্টারপ্ল্যান পাস করিয়েছে নতুন বিজেপি সরকার। রুদ্রনীলের কথায়, “কোনও ম্যাজিক বা জাদুদণ্ড দিয়ে এক রাতে জল সরানো সম্ভব নয়। তবে আমাদের সরকার ধীরে ধীরে সমস্ত জট কেটে এই দীর্ঘস্থায়ী সমস্যার স্থায়ী সমাধান করবে।”

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker