0%

Prosenjit Chatterjee: কাকাবাবুকে এক নজর দেখতে শেওরাফুলিতে জনসমুদ্র, যা হল প্রসেনজিতকে ঘিরে..

 কাকাবাবু সকলের মনে যেভাবে জায়গা করে নিয়েছেন, এবং বিজয়নগরের হীরে যেহারে সবাই পছন্দ করছেন, সে কথা হলে হলে মানুষের ভিড় দেখেই বোঝা যাচ্ছে। এর আজ কাকাবাবু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন শেওরাফুলিতে। দর্শকদের মনে কতটা জায়গা করে নিল, তা জানতেই তিনি সেখানে গিয়েছিলেন। 

সদ্যই দেশের অনন্য সম্মান পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তাই তো, বাংলা সিনে-ইন্ডাস্ট্রির আনন্দের এবং গর্বের শেষ নেই। কাছের মানুষ এবং সিনে কেরিয়ারে এত ভালবাসা পেয়ে যেন আপ্লুত সকলের প্রিয় বুম্বা। কিন্তু এ ধরণের পুরস্কার যে দায়িত্ব বাড়িয়ে দেয় সেকথাই জানিয়েছেন তিনি। এবং আজ তো অভিনেতা হুগলী জেলার শেওড়াফুলিতে, সেখানে তাঁকে ঘিরে যা হল।

Prosenjit Chatterjee: পদ্মশ্রী পেয়েই প্রসেনজিতের স্পষ্ট জবাব, ‘যারা আমায় এই সম্মান দিয়েছেন…’

কাকাবাবুকে দেখতে উপচে পড়া ভিড়। প্রসেনজিৎ-কে অতি কষ্টে ভিড় সামলে গাড়ি অবধি পৌছতে হল। তাঁকে ঘিরে ভক্তদের উনামদনা ছিল দেখার মত। এবং সিনেমাহলে পৌঁছেই কী বার্তা দিলেন প্রসেনজিৎ? 

হাউস্ফুল হলে ঢুকেই আনন্দে আত্মহারা অভিনেতা। সকলের উদ্দেশ্যে হাত নাড়লেন তিনি। এবং অভিনেতাকে সামনে পেয়ে হলের মানুষের চিৎকার দেখার মত। তাঁদের আনন্দের শেষ নেই। 

প্রসঙ্গে, অভিনেতা জানিয়েছিলেন, “সকাল থেকে আন্দাজ করছিলাম। আমি ডিরেক্ট খবর পাইনি। আমার যারা শুভাকাঙ্খি, তাঁরা আমায় ফোন করেন, জানান। আসলে, সম্মান সম্মান-ই হয়। কিন্তু, এই সম্মান একেবারেই আলাদা। কারণ, এই পুরষ্কারের একটা ভ্যালু আছে। আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে এটা। আগামী যতবছর আমি কাজ করব, আমায় মাথায় রাখতে হবে যেন নিজের কাজের প্রতি সৎ থাকি। এবং, যারা এই সম্মান দিয়েছেন, তাঁদের সম্মান যেন রাখতে পারি। কাজের ভাবনাগুলো যেন পারফেকশন আনতে পারি।” 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker