0%

Pune Businessman Death Case Update: বাগদানের পরই কেতনের থেকে ১ কোটি টাকা নিয়েছিল সিয়া! শুধু খুন নয়, কতদূর প্ল্যানিং করে রেখেছিল, জানলে চমকে যাবেন…

কেতন আগরওয়াল ও সিয়া গোয়েল।Image Credit: X

মুম্বই: পুণের ব্যবসায়ী কেতন আগরওয়ালের হত্যাকাণ্ডের যত তদন্ত এগোচ্ছে, ততই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ২৬ বছর বয়সী কেতন আগরওয়ালের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল বছর কুড়ির সিয়া গোয়েলের। আগামী নভেম্বর মাসে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। তবে সিয়ার জন্মদিনে এক প্রকার জোর করেই লোহাগড় ফোর্টে নিয়ে যাওয়া হয়েছিল কেতনকে। সেখান থেকেই ধাক্কা মেরে কেতনকে ফেলে দেয় সিয়ার প্রেমিক চেতন। পুরোটাই সিয়ার সঙ্গে পরিকল্পনা করে হয়েছিল। এবার কেতনের মৃত্যু রহস্যে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এল। কেতনের কাছ থেকে এক কোটি টাকা নিয়েছিল তাঁর বাগদত্তা সিয়া। সেই টাকা নিয়ে কী করেছিল?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেতনকে খুন করার আগে তাঁর কাছ থেকে এক কোটি টাকা নিয়েছিল সিয়া। বলেছিল, এই টাকা দিয়ে বিয়ের শপিং করবে। তবে সেই টাকা নিয়ে সে তাঁর প্রেমিক চেতন চৌধুরীকে দিয়ে দেয়।

পুলিশের দাবি, সিয়া ও চেতন শুধু কেতনকে খুনের প্ল্য়ানই করেনি, নিজেদের ভবিষ্যতের পরিকল্পনাও অত্যন্ত সুচারুভাবে করেছিল। সেই কারণে কেতনের মৃত্যুর বেশ কয়েক বছর পর বিয়ে করার প্ল্যান করেছিল, যাতে কারোর সন্দেহ না হয় তাদের উপরে।

কেন ১ কোটি টাকা নিয়েছিল?

কেতন ও সিয়া -দুজনেই বিত্তবান পরিবারের সন্তান, সেই তুলনায় চেতন ওতটা প্রতিষ্ঠিত নয়। আর্থিক অবস্থাও বিশাল কিছু নয়। নিজেদের ভবিষ্যৎ সাজাতেই সিয়া কেতনের কাছ থেকে এক কোটি টাকা নেয়। এই টাকা সে চেতনকে দিয়েছিল তাঁর কেরিয়ার ও ব্যবসার উন্নতি করতে। চেতন সিয়াকে জানিয়েছিল, তাঁর আর্থিকভাবে স্থিতিশীল হতে অন্তত তিন বছর সময় লাগবে। দুজনে তিন বছর পর বিয়ে করার প্ল্যানও করেছিল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker