0%

Ratna debnath meets with the Chief Minister Suvendu Adhikari in Nabanna

নতুন করে খুলেছে আর জি কর মামলার ফাইলস। এই আবহে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সোমবার বৈঠক করলেন মৃত তরুণী চিকিৎসকের মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। এদিন সমাজমাধ্যমে তিনি নিজেই এই বৈঠকের কথা জানান। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে জানানোর পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও খোঁচা দেন অভয়ার মা। তিনি লেখেন, “আজ আমি ও মমতা দু’জনেই সর্বহারা।”

সমাজমাধ্যমে পোস্ট করে রত্না দেবনাথ লেখেন, “আজ আমি এখন নবান্নের চোদ্দ তলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে। মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। সততার শক্তি অনেক। শুধু অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধরে লড়াই করতে হয়।” পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাকে খোঁচা দিয়ে বিজেপি বিধায়ক লেখেন, “আজ আমি এবং মমতা দুজনেই সর্বহারা। আমি একমাত্র মেয়েকে হারিয়েছি, মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞায় ব্রতী হয়েছি। আর মমতা তাঁর চোদ্দ তলার গদি হারিয়েছেন।” তাঁর হুঁশিয়ারি, “অপেক্ষা করুন, তিনি (মমতা), তাঁর অপরাধী টিমের আরও করুণ পরিণতি দেখতে পাবেন।” তিনি নিজেকে ডা. দেবনাথের গর্বিত মা বলে পরিচয় দেন।

সম্প্রতি ফের খুলেছে আর জি কর মামলার ফাইলস। এই মামলায় অভীক দের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল আর এন রবি। থ্রেট কালচার থেকে প্রভাব খাটিয়ে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অভয়া কাণ্ডের সময় সেমিনার রুমে দেখা গিয়েছিল অভীককে। রাজ্যে পালাবদলের পর তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন রাজ্যপাল। পাশাপাশি তিনি কীভাবে সার্ভিস কোটায় এসএসকেএমে স্নাতকোত্তর পড়ার সুযোগ পেয়েছেন, তা-ও তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এই আবহে আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন আর জি কাণ্ডে নির্যাতিতার মা রত্না দেবনাথ।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker