রেলের ৬১ টি প্রকল্পে জমি জট কাটতেই বড় আপডেট, কোন জেলায় হবে নতুন লাইন?

সবদিক নিউজ: বিধানসভার নির্বাচনে বিজেপি সরকার রাজ্যে আসার পর একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। আর সেই মতই শনিবার পূর্ব রেলের উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় রোজগার মেলার অনুষ্ঠানে গিয়ে বড় বক্তব্য রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানে গিয়ে তিনি জানিয়েছেন জমি জটের কারণে এ রাজ্যে ৬১টি রেল প্রকল্প আটকে ছিল (Indian Railways)। তবে এবার নতুন সরকার রাজ্যে আসার পর সেই জমি দেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।
৬১টি রেল প্রকল্পে জমি জট কাটল, বাড়বে ট্রেন সংযোগ (Indian Railways)
তবে ঠিক কোন কোন রেল প্রজেক্ট (Indian Railways) আটকে রয়েছে সে বিষয়ে খলসা করে বলেননি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে জল্পনা ছড়িয়েছে বিস্তর। ঠিক কোন কোন জায়গায় রেলের কাজ হতে পারে তা নিয়ে সমাজ মাধ্যমে চলছে জোর চর্চা।

রান্নায় তেলের পরিমাণ বেশি হয়ে গেলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান
তবে বাংলার কোন কোন জায়গায় রেলের কি কি কাজ হতে পারে সেই বিষয়ে সম্ভাব্য একটি তালিকা নিচে উল্লেখ করা হল। তবে মনে রাখতে হবে পুরো বিষয়টি নিছো কি জল্পনার ভিত্তিতে। তবে এখনো রেলমন্ত্রক বা সরকারের তরফ থেকে এই ৬১ তে প্রজেক্ট এর বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করেনি। তবে সম্ভাব্য তালিকা দেখে নিন।
সম্ভাব্য তালিকা হল ( আনঅফিসিয়াল)
1.পাঁশকুড়া – ঘাটাল নতুন লাইন (দৈর্ঘ্য – ৩২.৮ কিমি)
2 . কাঁথি – এগরা নতুন লাইন (দৈর্ঘ্য – ২৬.২ কিমি)
3. দেশপ্রাণ – নন্দীগ্রাম নতুন লাইন (দৈর্ঘ্য – ১৮.৫ কিমি)
4. নন্দীগ্রাম – কেন্দামারী (নয়াচর) নতুন লাইন (দৈর্ঘ্য – ৭ কিমি)
5. নন্দকুমার – বলাইপন্ডা নতুন লাইন (দৈর্ঘ্য – ২৮ কিমি)
6. দিঘা – এগরা নতুন লাইন (দৈর্ঘ্য – ২৮ কিমি)
7. দিঘা – জলেশ্বর নতুন লাইন (দৈর্ঘ্য – ৪৯ কিমি)
8. ঘাটাল – ইরপালা নতুন লাইন
9. ইরপালা – আরামবাগ নতুন লাইন
10 . আরামবাগ – বোয়াইচন্ডী নতুন লাইন
11. আরামবাগ – চাঁপাডাঙ্গা নতুন লাইন
12. বোয়াইচণ্ডী – খানা নতুন লাইন
13. হাসনাবাদ – হিঙ্গলগঞ্জ নতুন লাইন
14. তারকেশ্বর – চাঁপাডাঙ্গা নতুন লাইন
15. তারকেশ্বর – ধানিয়াখালি নতুন লাইন
16. তারকেশ্বর – মগরা নতুন লাইন
17. তারকেশ্বর – ফুরফুরা শরীফ নতুন লাইন
18. নামখানা – চন্দ্রনগর নতুন লাইন
19. চন্দ্রনগর – বকখালি নতুন লাইন
20.তারকেশ্বর – চাঁপাডাঙ্গা নতুন লাইন
20. কাটোয়া (দাঁইহাট) – মন্তেশ্বর নতুন লাইন
21. মন্তেশ্বর – মেমারী নতুন লাইন
22. বজবজ – পূজালী নতুন লাইন
23. পূজালী – উলুবেড়িয়া (বীর শিবপুর) নতুন লাইন
24. পূজালী – বাকরাহাট নতুন লাইন
25. মছলন্দপুর – স্বরূপনগর নতুন লাইন
26. নেগুন – মঙ্গলকোট নতুন লাইন
27. বনগাঁ – চন্দবাজার নতুন লাইন
28. বারাবনি – চুরুলিয়া নতুন লাইন
29. ভাঙ্গনখালী – বাসন্তী নতুন লাইন
30. বাসন্তী – ঝাড়খালি নতুন লাইন
31. জয়নগর – রায়দিঘী নতুন লাইন
32. সংগ্রামপুর – কৃষ্ণচন্দপুর নতুন লাইন
33. ডায়মন্ড হারবার (গুরুদাসনগর) – বাখরাহাট নতুন লাইন
34. ডানকুনি – জঙ্গলপাড়া – ফুরফুরা শরীফ নতুন লাইন
35. বড়গাছিয়া – চাঁপাডাঙ্গা নতুন লাইন
36. আমতা – বাগনান নতুন লাইন
37. জঙ্গিপাড়া – ফুরফুরা শরীফ নতুন লাইন
38. বাঁকুড়া (ছাতনা) – মুকুটমণিপুর নতুন লাইন
39. মুকুটমণিপুর – উপারসোল নতুন লাইন
40. বাঁকুড়া (কলাবতী) – পুরুলিয়া ভায়া হুড়া নতুন লাইন
41. রায়গঞ্জ – ইটাহার নতুন লাইন
42. কাজল – ইটাহার নতুন লাইন
43. কালিয়াগঞ্জ – বুনিয়াদপুর নতুন লাইন
44. প্রান্তিক – সিউড়ি নতুন লাইন
45. কাকদ্বীপ – বুধাখালি নতুন লাইন
46. ময়নাপুর – কামারপুকুর ভায়া বীরসা নতুন লাইন
47. কালিকাপুর – মিনাখান ভায়া ঘটকপুর নতুন লাইন
48. কৃষ্ণনগর সিটি (ধুবুলিয়া) – চারাতলা নতুন লাইন
49. কৃষ্ণনগর – চাপড়া নতুন লাইন
50. বনগাঁ – পরমহেশতলা নতুন লাইন
51. চন্দবাজার – বাগদা নতুন লাইন
52. চৌরীগাছা – সাঁইথিয়া ভায়া কান্দি নতুন লাইন
53. জয়নগর – দুর্গাপুর নতুন লাইন
54. ডায়মন্ড হারবার (গুরুদাসনগর) – কুলপি নতুন লাইন
55. রানাঘাট (আঙড়ঘাটা) – দত্তফুলিয়া নতুন লাইন
56. বিরা – চাকলা নতুন লাইন।
57. বারুইপাড়া – ফুরফুরা শরীফ নতুন লাইন
58. ভাদুতলা – ঝাড়গ্রাম ভায়া লালগড় নতুন লাইন
59. মুকুটমণিপুর – ঝিলিমিলি নতুন লাইন
60. ইটাহার – বুনিয়াদপুর নতুন লাইন
61. রাধানগর ফাইডিং লাইন – বরাচক লাইন (Indian Railways)।




