0%

Salim Khan: মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণ, বড় অস্ত্রোপচার কি হয়েছে? কেমন আছেন সেলিম খান?

বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার এবং অভিনেতা সেলিম খান-এর শারীরিক অবস্থাকে ঘিরে উদ্বেগের মাঝেই আশ্বস্ত করলেন চিকিৎসকরা। মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল-এর পালমোনোলজিস্ট ডাঃ জলিল ডি পারকার জানিয়েছেন, প্রবীণ লেখক বর্তমানে স্থিতিশীল এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

মঙ্গলবার সকালে সেলিম খানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের কথায়, “তাঁকে তাঁর পারিবারিক চিকিৎসক ডাঃ সন্দীপ চোপড়া নিয়ে আসেন। প্রাথমিকভাবে কিছু ওষুধ দেওয়া হলেও পরে আমরা সিদ্ধান্ত নিই তাঁকে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন।” এরপর তাঁকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়। ডাঃ জলিল জানান, ভর্তি হওয়ার সময় তাঁর রক্তচাপ কিছুটা বেশি ছিল এবং হালকা ঝাঁকুনির উপসর্গ দেখা গিয়েছিল, যার জন্য দ্রুত চিকিৎসা শুরু করা হয়।

Rajpal Yadav: তিহার থেকে জামিনে মুক্তি, হাইকোর্টে লড়াই জারি, কাজের সুযোগ চাইছেন রাজপাল যাদব

চিকিৎসক আরও জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেলিম খানকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। “তাঁর অবস্থা গুরুতর ছিল না। তবে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আমরা তাঁকে সেফটি মেজার হিসেবে ভেন্টিলেটরে রাখি, যাতে অবস্থার অবনতি না ঘটে,” বলেন ডাঃ জলিল। বিস্তারিত পরীক্ষার পর নিউরোসার্জনের তত্ত্বাবধানে তাঁর একটি স্নায়বিক প্রক্রিয়া সম্পন্ন হয়।

এই প্রক্রিয়াটি ছিল ডিজিটাল সাবট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি (ডিএসএ), যা মস্তিষ্কের রক্তনালীর অবস্থা নিরীক্ষণের জন্য ব্যবহৃত একটি উচ্চপ্রযুক্তির ইমেজিং পদ্ধতি। ডাঃ জলিল বলেন, “প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হয়েছে। বড় ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন পড়েনি। সামান্য রক্তক্ষরণ হয়েছিল, তবে আমরা তা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। সার্জারির দরকার হয়নি।”

Siddharth Malhotra Father Death: মেয়ের জন্মের পরেই চলে গেলেন বাবা, শোকে কাতর সিদ্ধার্থ

সেলিম খানের বর্তমান অবস্থা সম্পর্কে চিকিৎসকের বক্তব্য, “তিনি এখন স্থিতিশীল এবং বেশ ভালো আছেন। আইসিইউ-তেই রয়েছেন পর্যবেক্ষণে। আশা করছি, আগামীকালের মধ্যে তাঁকে ভেন্টিলেটর থেকে সরিয়ে নেওয়া যাবে।” তবে তিনি এ-ও জানান, বয়সজনিত কারণে সুস্থ হয়ে উঠতে কিছুটা সময় লাগতেই পারে। “বয়স একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই পুনরুদ্ধারের প্রক্রিয়া ধীর হতে পারে। তবে সব মিলিয়ে তিনি ভালো আছেন,” এমনই বলেন তিনি।

প্রসঙ্গত, সেলিম খানের মস্তিষ্কে গুরুতর রক্তক্ষরণের খবর নিয়ে যে জল্পনা ছড়িয়েছিল, তা খারিজ করে চিকিৎসক স্পষ্ট জানান, “অল্প পরিমাণ রক্তক্ষরণ হয়েছিল, কিন্তু তা সফলভাবে সামাল দেওয়া হয়েছে। উদ্বেগের কারণ নেই।”

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker