0%

Samantha: বিয়ের ৬ মাসের মধ্যেই মা হচ্ছেন সামান্থা? ছবি ঘিরে জোর চর্চা

জোড়া সুখবর দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর জীবনে! একদিকে তাঁর অভিনীত ও প্রযোজিত নতুন ছবি ‘মা ইন্টি বাঙ্গারাম’ (Maa Inti Bangaaram) বক্স অফিসে ঝড় তুলেছে, অন্যদিকে জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী। মাত্র একদিনেই এই ছবিটির লগ্নিকৃত অর্থ উঠে এসেছে। আর এই বিপুল সাফল্যের উদযাপনের মাঝেই ক্যামেরায় ধরা পড়ল অভিনেত্রীর ‘প্রেগন্যান্সি’ বা অন্তঃসত্ত্বা হওয়ার ছবি! তবে ভাইরাল হওয়া ছবিটি সত্য়িই সামান্থার অন্তঃসত্ত্বা কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।

শনিবার ছবির গোটা টিম এবং স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে ছবির সাফল্যের আনন্দে মেতে ওঠেন সামান্থা। সেই উদযাপনের কিছু ছবি সমাজমাধ্যমে আসতেই শোরগোল পড়ে গেছে অনুরাগী মহলে। ছবিগুলিতে সামান্থাকে একটি সাদা রঙের টি-শার্ট পরে দেখা গিয়েছে, যেখানে তাঁর ‘বেবি বাম্প’ স্পষ্ট। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র থেকেও নিশ্চিত করা গিয়েছে যে, খুব শীঘ্রই মা হতে চলেছেন সামান্থা। তবে এই বিষয়ে সামান্থা বা রাজের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

উল্লেখ্য, জনপ্রিয় পরিচালক-প্রযোজক রাজ নিদিমোরুর সঙ্গে বেশ কিছুদিন সম্পর্কে থাকার পর গত বছরের ডিসেম্বরে গাঁটছড়া বাঁধেন সামান্থা। তিনি সবসময়ই নিজের একটি সুন্দর পরিবার গড়ে তোলার বিষয়ে ভীষণ আগ্রহী ছিলেন। নেটিজেনদের ধারণা, খুব শীঘ্রই এই তারকা দম্পতি আনুষ্ঠানিকভাবে সুখবরটি ভাগ করে নেবেন।

বি ভি নন্দিনী রেড্ডি পরিচালিত ‘মা ইন্টি বাঙ্গারাম’ ছবিটি গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বক্স অফিসে লগ্নির টাকা তুলে এনে সিনেমাটি এখন দারুণ সাফল্যের মুখ দেখছে। প্রযোজক হিসেবে সামান্থার প্রথম ইনিংস যে এত বড় সাফল্য পাবে, তা বোধহয় অনেকেই আশা করেননি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker