0%

অবশেষে ভুল থেকে শিক্ষা! শচীনকে ছাপিয়ে সবচেয়ে কম বয়সে অভিষেক বৈভবের

এবার কি প্রথম একাদশে দেখা যাবে বৈভব সূর্যবংশীকে? দিন কয়েক ধরে এই প্রশ্নটা হয়তো সবচেয়ে ব্যতিব্যস্ত রেখেছিল টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমকে। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড মিলিয়ে তিন ম্যাচে ১৫ বছরের বিস্ময় কিশোরকে সুযোগ দেওয়া হয়নি। তিন ম্যাচে জয়ও পায়নি শ্রেয়স আইয়ারের নতুন ভারত। ব্রিটিশভূমে প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক শর্মা রান পেলেও টপ অর্ডারের বাকি ব্যাটারদের অবস্থা তথৈবচ। যা দেখে রেগে কাঁই হয়ে গিয়েছিলেন প্রাক্তনরা। তাঁরা প্রশ্ন তুলেছেন, কেন বেঞ্চে বসিয়ে রাখা হচ্ছে দুরন্ত ফর্মে থাকা বৈভবকে? অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ম্যাঞ্চেস্টারে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল বৈভবের। এতদিন যে নজির ছিল শচীন তেণ্ডুলকরের নামে।

এবারের আইপিএলে বৈভবের ব্যাট যেন আলাদা ভাষায় কথা বলেছে। ১৬ ইনিংসে ৭৭৬ রান! সংখ্যাটা নিছক বড় নয়, প্রায় অবিশ্বাস্য। পাশাপাশি একসঙ্গে পাঁচটি ব্যক্তিগত পুরস্কার। ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’, ‘অরেঞ্জ ক্যাপ’, ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’, ‘ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন’ এবং ‘মোস্ট সিক্সেস’। সব মিলিয়ে সে একাই যেন হয়ে উঠেছে এবারের আইপিএলের মুখ। এমনকী শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধেও তার ব্যাটে ঝড় উঠেছিল। এই নজিরবিহীন সাফল্যের পুরস্কার হিসাবে জাতীয় দলে জায়গা পেয়েছিল সে। যদিও ভারতীয় দলের তারকাদের ভিড়ে এতদিন প্রথম একাদশে জায়গা মিলছিল না। অবশেষে নজির গড়ে অভিষেক হল বিহারের সমস্তিপুরের বাঁহাতি তারকার। 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker