0%

‘আপনাকে বিয়ে করতে চাই’, পালিয়ে এসে দেবকে বিয়ের প্রস্তাব বাংলাদেশি তরুণীর!

Entertainment Latest Live News Updates:  জনপ্রিয় গায়িকা তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দীর ব্যক্তিগত জীবন এখন টালমাটাল। ২০২৪ সালের ডিসেম্বর ধুমধাম করে প্রবাহ নন্দীকে বিয়ে করেন তিনি। কিন্তু বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই সেই রূপকথার সম্পর্কে ফাটল ধরেছে, যা এখন গড়িয়েছে থানা এবং হাসপাতাল পর্যন্ত।

  • Feb 16, 2026 20:19 IST

    Debolina Nandy: স্বামী প্রবাহের বিরুদ্ধে আইনি লড়াইয়ে দেবলীনা, দাবি করলেন খোরপোশ?

    জনপ্রিয় গায়িকা তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দীর ব্যক্তিগত জীবন এখন টালমাটাল। ২০২৪ সালের ডিসেম্বর ধুমধাম করে প্রবাহ নন্দীকে বিয়ে করেন তিনি। কিন্তু বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই সেই রূপকথার সম্পর্কে ফাটল ধরেছে, যা এখন গড়িয়েছে থানা এবং হাসপাতাল পর্যন্ত।

  • Feb 16, 2026 19:36 IST

    মস্তিষ্কে জটিল সার্জারি, চিকিৎসকদের তত্ত্বাবধানে বাংলাদেশের অভিনেত্রী

    বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত। সম্প্রতি বড় একটি অস্ত্রোপচার হয়েছে তার। রোববার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে, তাঁর মস্তিষ্কে জটিল এই সার্জারি সম্পন্ন হয়। দীর্ঘ চার ঘণ্টার প্রচেষ্টার পর চিকিৎসকেরা সফলভাবে টিউমার অপসারণ করেন। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার ওপর সতর্ক নজর রাখছেন। 

  • Feb 16, 2026 17:58 IST

    Ushashi Chakrabarty: নাম না করে প্রতীকূরকে কটাক্ষ ঊষসীর

    Ushashi Chakrabarty: আজ প্রতীকূর রহমান সিপিআইএম রাজ্য় কমিটির ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দেন। তা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। পরবর্তীক্ষেত্রে নাম উল্লেখ না করে অভিনেত্রী ঊষসী চক্রবর্তী সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘জয়লোভে জয়লোভে রাজ্যলোভে অয়ি, বীরের সদগতি থেকে ভ্রষ্ট নাহি হই।’ রবীন্দ্রনাথের এই বিখ্যাত উক্তি না ভুলে যেতে! আমদের মত কিছূ  বোকা লোকের কাছে জয় পরাজয়ের থেকে মেরুদন্ড সোজা রাখা অনেক বেশি important এখনও। আমরা যাদের অ্যাসেট ভাবি, আশা করব তাদের কাছেও।

  • Feb 16, 2026 16:57 IST

    Anushka-Virat: তুলসী মালায় ভিন্ন আভা, মুম্বই ছাড়ার পথে বিরাট-অনুষ্কা

    সোমবার সকালে মুম্বই বিমানবন্দরে একসঙ্গে দেখা গেল বিরাট কোহলি এবং অভিনেত্রী অনুষ্কা শর্মা-কে। বিমানবন্দরের গেটের দিকে যাওয়ার আগে ফটোগ্রাফারদের ক্যামেরাবন্দি হন এই তারকা দম্পতি। তাঁদের উপস্থিতি ঘিরে ভক্তদের মধ্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস দেখা গিয়েছে।

  • Feb 16, 2026 16:16 IST

    Parambrata Chatterjee: ‘ব্লাডি বোরিং’ ম্যাচ! ভারত–পাক ম্যাচ নিয়ে পরমব্রতের খোঁচা

    ভারত-পাক ম্যাচের উত্তেজনা বলতে এখন আদৌ কিছু কি আছে? রেজাল্ট যেন আগে থেকেই সকলের জানা। এমনকি, পাকিস্তানের দর্শক আগে থেকেই জানেন, যে ভারত ভালভাবেই জিতবে। তবে, তারপরেও যে তাঁরা আশা নিয়ে বসেছিলেন, সেকথা বলতেই হয়।  তবে, একপেশে জিতে জিতে যেন, ভারতের এই ম্যাচ থেকে নতুন করে আর কিছু পাওয়ার নেই। তাঁরা এই রেজাল্ট আগে থেকেই জানতেন। 

  • Feb 16, 2026 15:30 IST

    Suchitra sen: প্রেম, পর্দা আর ইতিহাস গড়া জুটি উত্তম-সুচিত্রা

    পাবনার এক সাধারণ মেয়ে রমা দাশগুপ্ত, যাঁকে বাংলা সিনেমা জগত চিনল সুচিত্রা সেন নামে। রূপ, ব্যক্তিত্ব আর পর্দার অভিনয় দক্ষতায় তিনি হয়ে ওঠেন বাংলা সিনেমা জগতের চিরন্তন মহানায়িকা। জন্মগত নাম রমা দাশগুপ্ত হলেও অভিনয়ই তাঁকে নতুন পরিচয় দেয়, যে পরিচয় আজও কিংবদন্তির মতো উচ্চারিত হয়। 

  • Feb 16, 2026 14:35 IST

    Rajpal Yadav jail: জামিন না মেলা পর্যন্ত জেলেই অভিনেতা? তিহারে রাজপাল, কী বার্তা দিলেন তার স্ত্রী?

    বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব বর্তমানে আইনি জটিলতার কারণে সংবাদ শিরোনামে। এই মাসের শুরুতে দিল্লি হাইকোর্ট চেক-বাউন্স সংক্রান্ত একটি মামলায়, তাঁর দোষী সাব্যস্ত হওয়ার রায় স্থগিত রাখতে অস্বীকৃতি জানায়। আদালতের নির্দেশের পরই, ৫ ফেব্রুয়ারি তিনি তিহার জেলে আত্মসমর্পণ করেন। মামলার পরিপ্রেক্ষিতে, তাঁকে প্রায় ৯ কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

    এই পরিস্থিতিতে বলিউডের একাধিক তারকা- যেমন সালমান খান, অজয় দেবগন এবং সোনু সুদ- প্রবীণ অভিনেতার পাশে দাঁড়িয়েছেন। তবে আপাতত ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত, তাঁকে কারাগারেই থাকতে হবে, কারণ সেদিনই বিষয়টি পুনরায় হাইকোর্টে শুনানির জন্য উঠবে। এরই মধ্যে তাঁর স্ত্রী রাধা যাদব স্বামীর শারীরিক ও মানসিক অবস্থার বিষয়ে মুখ খুলেছেন।

  • Feb 16, 2026 13:52 IST

    Metro pillar collapse: মেট্রো দুর্ঘটনায় প্রাণহানি, উন্নয়নের গাফিলতি? ক্ষোভে ফুঁসছেন সুপারস্টাররা

     দুর্ঘটনার পরেই মুম্বাইয়ের বিনোদন জগৎ তীব্র প্রতিক্রিয়া জানায়। লেখক ও কৌতুকশিল্পী বরুণ গ্রোভার তাঁর সোশ্যাল মিডিয়ায় সরাসরি ক্ষোভ উগরে দেন। তিনি লেখেন, “মুম্বাই সম্ভবত বিশাল ব্যবধানে ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত শহর। দেশের বাণিজ্যিক রাজধানীতে সবচেয়ে খারাপ রাস্তা, জঘন্য নগর পরিকল্পনা এবং মানব জীবনের প্রতি সম্পূর্ণ অবহেলা- এ যেন নিয়মে পরিণত হয়েছে।” তাঁর বক্তব্যে ছিল স্পষ্ট হতাশা ও ক্ষোভ।

  • Feb 16, 2026 13:13 IST

    Priyanka Chopra: সংগ্রামের গল্পে অনুপ্রাণিত করলেন প্রিয়াঙ্কা

    প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) সম্প্রতি বার্ষিক Harvard India Conference-এ বক্তব্য রাখতে গিয়ে তাঁর বিদেশে অভিনয়জীবনের শুরুর দিনের কঠিন সংগ্রামের কথা অকপটে তুলে ধরেন। আলোচনার সময় তিনি জানান, ভারতে কাজের ক্ষেত্রে এক প্রতিকূল সময়ের মধ্য দিয়ে যাওয়ার পরই তিনি আমেরিকায় নতুনভাবে নিজের অবস্থান গড়ে তোলার সিদ্ধান্ত নেন।

  • Feb 16, 2026 12:02 IST

    Abhishek Bachchan: নাগিন সসে কেন বিনিয়োগ করেছিলেন অভিষেক? চমকে দেবে গল্প…

    ২০১৯ সালে প্রতিষ্ঠিত ভারতীয় হট সস ব্র্যান্ড Nagin–এর সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতাও শোনান তিনি। “নাগিন সস একেবারে ঘটনাচক্রে আমার টেবিলে আসে। স্বাদ নিয়ে দারুণ লেগেছিল। নিয়মিত ব্যবহার করতে শুরু করি। তারপর একসময় ওদের সঙ্গে যোগাযোগ করে বলি- আমি কি কোনওভাবে যুক্ত হতে পারি? তখন ওরা প্রথম দফার তহবিল সংগ্রহের কথা ভাবছিল। আমি কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত হই,” এমনই বলেন অভিনেতা। তাঁর দাবি, এই ব্র্যান্ডের সাফল্য তাঁকে বিশেষভাবে গর্বিত করে।

  • Feb 16, 2026 11:21 IST

    Koel Mallick: মহাদেবের চরণে প্রার্থনা, শিবরাত্রিতে কোয়েলের ভক্তিময় মুহূর্ত ভাইরাল

    মহা শিবরাত্রি উপলক্ষ্যে কোয়েলকে দেখা গেল মহাদেবের মন্দিরে গিয়ে পূজা দিতে। অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মন্দিরে পূজা দেওয়ার একটি ভিডিও শেয়ার করেন, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে ‘ওম নমঃ শিবায়’ মন্ত্রসংগীতের আবহে তাঁকে গভীর ভক্তিভরে প্রার্থনা করতে দেখা যায়, যা অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker