0%

‘এই সুবিধা দেওয়া হবে না..,’ ফর্ম ফিল আপ করলেও এরা পাবে না অন্নপূর্ণা যোজনার টাকা

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে জনকল্যাণ শিবির। সাধারণ মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা এবং সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্য জুড়ে চলেছে ‘জনকল্যাণ শিবির’। আর উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড়।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

সোমবার পূর্ব মেদিনীপুরের রেয়াপাড়ার শিবিরে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana) নিয়ে দেন বিস্ফোরক সতর্কতাও। তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অভিযোগ, আগের সরকারের আমলে চলা বিভিন্ন সরকারি প্রকল্পে এমন বহু বহু নাম সামনে এসেছে, যাঁরা প্রকৃতপক্ষে সুবিধা পাওয়ার যোগ্য নন।

এই ইসুতেই মুখ্যমন্ত্রী বলেন, “যেখানেই হাত দিচ্ছি, বিগত সরকারের দুর্নীতির খোঁজ মিলছে।” মুখ্যমন্ত্রী বলেন, “যাঁদের প্রয়োজন তথ্য, নথি খতিয়ে দেখে তাঁদেরকেই শুধু সরকারি বিভিন্ন উন্নয়নমূলক যোজনা দেওয়া হবে।” একইসাথে মুখ্যমন্ত্রী প্রশ্ন করে বলেন, “যেসব আবেদনকারী সন্তানদের টিকাকরণ করাননি, ভাবেন টিকাকরণ করালে জন্মের হার কমে যাবে। অথবা, সরকারি বা সরকার পোষিত কোনও স্কুলে পড়ান না তাঁদের কীসের জন্য আবার ‘অন্নপূর্ণা যোজনা’ প্রয়োজন?”

Annapurna Yojana(10)

আরও পড়ুন: রাতারাতি ৫০০ মিলিয়ন ডলার থেকে শূন্যে! ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারতে ব্যবসা হারিয়ে আক্ষেপ তুরস্কের সংস্থার

মুখ্যমন্ত্রীর সাফ বার্তা , “যাঁদের অন্যান্য ক্ষেত্রে সরকারি সুবিধার দরকার নেই, শুধু অন্নপূর্ণা যোজনার টাকার প্রয়োজন, তাঁদের এই সুবিধা দেওয়া হবে না।” পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই ৭৯ লক্ষ মা-বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণার যোজনা প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হয়েছে সরকার তরফে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker