0%

একদিকে দরগায় মুসলিমদের প্রার্থনা, অন্যদিকে CRPF-কে ফুলে স্বাগত! মাদুরাইয়ে কী ঘটছে?

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার মাদুরাইয়ের তিরুপ্পরঙ্কুন্দ্রম পাহাড়ের বিতর্কিত দীপস্তম্ভে কার্তিগাই দীপম জ্বালানোর প্রস্তুতি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যেই পাহাড়ের দরগায় বিশেষ প্রার্থনায় যোগ দিলেন শতাধিক মুসলিম ধর্মাবলম্বী। অন্যদিকে, নিরাপত্তার দায়িত্ব নিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ফুলের পাপড়ি ছড়িয়ে স্বাগত জানালেন স্থানীয় হিন্দু ভক্তদের একাংশ। দুই ধর্মের মানুষের উপস্থিতিতে সকাল থেকেই নজর কাড়ছে মাদুরাইয়ের এই পাহাড়।

পিটিআই সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ স্থানীয় বাসিন্দা এবং পড়শি রাজ্য কেরল থেকে আসা তীর্থযাত্রীরা পাহাড়ের পাদদেশে জড়ো হতে শুরু করেন। পরে তাঁরা হজরত সুলতান সিকান্দার বাদুশা আউলিয়া দরগায় প্রার্থনা করতে যান। সব মিলিয়ে শতাধিক মানুষ সেখানে উপস্থিত ছিলেন। দিনের মধ্যে আরও একশোর বেশি দর্শনার্থী আসতে পারেন বলে খবর। সাম্প্রতিক বিধিনিষেধ ও কড়া নিরাপত্তার মধ্যেও পরিচয় যাচাই এবং তল্লাশির পর দরগায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে তাঁদের।

এদিকে, পাহাড়ে নিরাপত্তার দায়িত্ব নিতে আসা CRPF জওয়ানদের ফুল ছিটিয়ে স্বাগত জানান স্থানীয় বাসিন্দা ও হিন্দু ভক্তদের একাংশ। রাতেই CRPF-এর একটি কোম্পানি এবং RAF-এর কয়েকটি ইউনিট মন্দির চত্বরে পৌঁছে পাহাড়ের বিভিন্ন পথে নজরদারি শুরু করে। মন্দির ও দরগা, দুই ধর্মীয় স্থানেই যাতে ভক্তদের যাতায়াতে বাধা না পড়ে, তা নিশ্চিত করার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে দিয়েছে শীর্ষ আদালত। পাদদেশে তামিলনাড়ু পুলিশও দর্শনার্থীদের পরিচয় যাচাই করছে।

এই বিতর্কের সূত্রপাত দীপস্তম্ভে কার্তিগাই দীপম জ্বালানো নিয়ে। ২০ নভেম্বর সুপ্রিম কোর্ট এককালীন ব্যবস্থা হিসেবে ওই স্থানে প্রদীপ জ্বালানোর অনুমতি দিয়েছিল। কিন্তু ২৪ নভেম্বর নির্দিষ্ট স্থানে তা না জ্বালানোয় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়। শুক্রবার, ২৭ নভেম্বর, মুখ্যসচিব এম সাই কুমার, ডিজিপি মহেশ আগরওয়াল-সহ ১৫ জন আধিকারিক ও মন্দির কর্তৃপক্ষের সদস্যকে নোটিস দেয় আদালত। ১৫ ডিসেম্বর তাঁদের হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি, শনিবারই দীপস্তম্ভে প্রদীপ জ্বালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যা ৫টা নাগাদ সেই অনুষ্ঠান হওয়ার কথা।

অন্যদিকে, দরগার বার্ষিক উরস বা সান্থানাকুডু উৎসব আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে আদালতে জানানো হয়েছে। আপাতত দুই ধর্মীয় স্থানে প্রার্থনা ও অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করাই প্রশাসনের প্রধান চ্যালেঞ্জ।

২০১১ সালের জনগণনায় আসন পুনর্বিন্যাস কেন? খাড়গের বিস্ফোরক প্রশ্নে চাপে কেন্দ্র

শীতকালীন অধিবেশনের আগেই ধাক্কা ইন্ডিতে! সাসপেন্ডই থাকছেন কল্যাণ

 

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker