0%

এবার ‘জয় শ্রীরাম’ গানে ভাসবে বাংলা, কে গাইলেন সেই গান?

এবার বাংলায় ‘জয় শ্রীরাম’ গান। শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল এই গান তৈরির। তবে কাকপক্ষী টের পায়নি। এবার সেই গান জনগণের মাঝে আনা হবে। ঠিক কখন মুক্তি পাবে গানটি, তা জানতে নজর রাখতে হবে বঙ্গ-বিজেপির সমাজ মাধ্যমে।

খবর হল, গানটি তৈরি করেছেন সঙ্গীত পরিচালক অরিন্দম চট্টোপাধ্যায়। ‘জয় শ্রীরাম’ শব্দবন্ধ বারংবার ব্যবহার হয়েছে এই গানে। বঙ্গে বিজেপির সরকারের আগমনে কীভাবে উন্নতি হবে, সেই বার্তাই নাকি রয়েছে গানে। গানটি অরিন্দমের গলাতেই শোনা যাবে, এমন খবর। বিস্তারিত জানতে অরিন্দমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল TV9 বাংলার তরফে। তাঁর তরফে কোনও উত্তর পাওয়া যায়নি।

লক্ষণীয় বাংলার জন্য একের পর এক সুপারহিট গান তৈরি করেছেন অরিন্দম। রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘বোঝেনা সে বোঝেনা’ ছবির জন্য গান তৈরি করেছিলেন অরিন্দম। ‘শুধু তোমারই জন্য’-র মতো বহু বাণিজ্যিক ছবির গান তৈরি করেছেন এই সঙ্গীত পরিচালক। সেসব গান জনপ্রিয় এক দশক পেরিয়ে গেলেও। কলকাতা শহরে কিংবদন্তি লিওনেল মেসি আসার সময়ে একটি গান তৈরি করেন অরিন্দম। কিংবদন্তি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিলেন সেই গান। তারপর গানটি ঝড়ের গতিতে ভাইরাল হয়।

এবার ‘জয় শ্রীরাম’ গানে কী ম্যাজিক করেন অরিন্দম, সেটাই দেখার অপেক্ষা। প্রসঙ্গত তৃণমূল কংগ্রেসের জন্য উন্নয়নের পাঁচালী গেয়েছিলেন গায়িকা ইমন চক্রবর্তী। গেরুয়া শিবিরের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য গান তৈরি করার প্রস্তাব পেলে, বিনা পারিশ্রমিকে সেই গান তৈরি করতে পারেন, এমনই জানিয়েছিলেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। সেই গান বন্ধু রুদ্রনীল ঘোষের জন্য তাঁর উপহার হবে, এমনই বলেছেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker