জম্মুকে বঞ্চিত করে কাশ্মীরে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়! ওমর সরকারের সিদ্ধান্তে ক্ষোভ

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে ওমর আবদুল্লাহ সরকার সম্প্রতি জাতীয় আইন বিশ্ববিদ্যালয় বা এনএলইউ স্থাপনের নোটিফিকেশন জারি করেছে(Jammu)। সিদ্ধান্ত অনুযায়ী এর সদর দফতর ও প্রধান ক্যাম্পাস হবে কাশ্মীরের বুদগামে, আর জম্মুতে থাকবে শুধুমাত্র একটি স্যাটেলাইট ক্যাম্পাস। দুই স্থানের দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার। এই ঘোষণা জম্মুর মানুষের মধ্যে গভীর ক্ষোভ ও বৈষম্যের অনুভূতি তৈরি করেছে।
দীর্ঘদিন ধরে জম্মু অঞ্চলের ছাত্রছাত্রী ও শিক্ষাবিদরা সমান মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু সরকারের এই সিদ্ধান্তে প্রধান ক্যাম্পাস কাশ্মীরেই রাখা হয়েছে। জম্মু পেয়েছে শুধু একটি শাখা ক্যাম্পাস। অনেকেই প্রশ্ন তুলছেন, কেন জম্মুকে সবসময় গৌণ অবস্থানে রাখা হয়? কেন প্রধান প্রতিষ্ঠানগুলো বারবার কাশ্মীর উপত্যকায়ই কেন্দ্রীভূত করা হয়?
আরও দেখুনঃ কয়েক দশকের কর্মের ফল! POK তে এবার পাক সেনার বিরুদ্ধে অস্ত্র তুলল ‘জাঁবাজ ফোর্স’
এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক চাপও কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। (Jammu)কংগ্রেস বিধায়ক নিজামউদ্দিন ভাট শ্রীনগরে এনএলইউ স্থাপনের পক্ষে বিধানসভায় প্রস্তাব তুলেছিলেন। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই সরকার কাশ্মীরকে অগ্রাধিকার দিয়েছে বলে মনে করছেন জম্মুর অনেকে।
অন্যদিকে জম্মুর সমতল এলাকার একমাত্র মন্ত্রী সতীশ শর্মাকে সম্প্রতি মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে জম্মু, উধমপুর, সাম্বা ও কাথুয়াসহ হিন্দু সংখ্যাগরিষ্ঠ সমতল জেলাগুলোর প্রতিনিধিত্ব মন্ত্রিসভায় প্রায় নেই বললেই চলে। এই ঘটনাগুলো একসঙ্গে দেখলে আঞ্চলিক বৈষম্যের চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে।
জম্মুর মানুষ বারবার বলে আসছেন যে তারা সমান সুযোগ, সমান প্রতিনিধিত্ব এবং সমান প্রতিষ্ঠান চান। আইআইটি, আইআইএম-এর মতো প্রতিষ্ঠান জম্মুতে থাকলেও নতুন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো কাশ্মীরেই যাচ্ছে। এনএলইউর ক্ষেত্রেও একই ধরনের চিত্র দেখা গেল। স্যাটেলাইট ক্যাম্পাস মানে মূল সুযোগ-সুবিধা, গবেষণা কেন্দ্র, প্রশাসনিক ক্ষমতা সবই প্রধান ক্যাম্পাসে থাকবে। জম্মুর ছাত্রছাত্রীদের তিনশো কিলোমিটার দূরে যেতে হবে বা সীমিত সুযোগ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এটি কি ন্যায়সঙ্গত?
ওমর আবদুল্লাহ সরকার দাবি করছে যে দুই অঞ্চলই উপকৃত হবে। কিন্তু বাস্তবে প্রধান ক্যাম্পাস যেখানে, সেখানেই প্রতিষ্ঠানের মূল শক্তি কেন্দ্রীভূত হয়। জম্মুর রাজনৈতিক নেতারা ও নাগরিক সমাজ এই সিদ্ধান্তকে আঞ্চলিক বৈষম্যের নতুন উদাহরণ হিসেবে দেখছেন। তারা বলছেন, জম্মুকে আর দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে দেখা যাবে না। সমান উন্নয়ন ও সমান সুযোগই একমাত্র পথ।



