0%

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল লস অ্যাঞ্জেলস! তছনছ বিমানবন্দর, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আমেরিকার লস অ্যাঞ্জেলস। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫। ক্ষতিগ্রস্ত বিমানবন্দর। আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ম্যানহাটান সমুদ্র সৈকতের প্রায় ৩.৭ মাইল পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং মাটি থেকে প্রায় ৭.৬ মাইল গভীরে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, সান্তা মনিকা ও প্যাসাডেনা-সহ লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে। ইউএসজিএস-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পের পর অন্তত আফটারশক অনুভূত হয়েছে। সেগুলির তীব্রতা প্রায় ৪।

জানা গিয়েছে, ভূমিকম্পের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে লস অ্যাঞ্জেলেসের বহু ভবন এবং বাড়িঘর। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন মানুষজন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর। ভেঙে গিয়েছে বহু কাচ। ধসে গিয়েছে সিলিংও। প্রাকৃতিক দুর্যোগের জেরে সেখানে বিমান উড়ান এবং অবতরণ প্রক্রিয়া বাতিল করা হয়। ‘থ্যাঙ্কসগিভিং’ উৎসবের কারণে বর্তমানে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এমনিতেই জনসমাগম অনেক বেশি। বিমানবন্দরেও ছিল বহু মানুষের ভিড়। ভূমিকম্পের জেরে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় লস অ্যাঞ্জেলেসের দমকল বিভাগ। যুদ্ধকালীন তৎপরতায় তারা উদ্ধারকাজ শুরু করেন। তবে ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এক্স হ্যান্ডলে একটি পোস্টে মেয়র ব্যাস বলেন, “এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। তবে গোটা শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে দমকল এবং উদ্ধারকারী দল।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker