0%

না জানিয়ে কেন বদলি? ৩ রোল অবজারভার নিয়ে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে কড়া চিঠি নির্বাচন কমিশনের

বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া চলাকালীন তিন জন ইলেক্টোরাল রোল অবজারভারকে বদলি করায় রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন (Election Commission)। কমিশনের আগাম অনুমতি ছাড়াই কেন এই বদলি করা হল, সেই প্রশ্ন তুলে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে নির্দেশ বাতিল করে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

কমিশনের (Election Commission) নির্দেশ কী ছিল?

নির্বাচন কমিশনের (Election Commission) চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ২৭ অক্টোবর ২০২৫-এর নির্দেশ অনুযায়ী ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision) প্রক্রিয়া চলাকালীন কোনও সংশ্লিষ্ট আধিকারিককে কমিশনের আগাম অনুমতি ছাড়া বদলি করা যাবে না। এই নির্দেশ কার্যকর হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব ছিল রাজ্যের মুখ্যসচিবের।

কোথায় আপত্তি কমিশনের?

কমিশনের (Election Commission) দাবি, সেই নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে তিন জন ইলেক্টোরাল রোল অবজারভারকে বদলি করেছে। কমিশনের অনুমতি ছাড়াই এই বদলি করা হয়েছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয় এবং কমিশনের নির্দেশের স্পষ্ট লঙ্ঘন।

কারা বদলি হয়েছেন?

বদলি হওয়া তিন জন ইলেক্টোরাল রোল অবজারভার হলেন—

  • স্মিতা পাণ্ডে (IAS) — পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূম
  • অস্বিনী কুমার যাদব (IAS) — উত্তর ও দক্ষিণ দিনাজপুর
  • রণধীর কুমার (IAS) — উত্তর ২৪ পরগনা ও কলকাতা উত্তর

Election Commission orders case filed for negligence of BLOs

আরও পড়ুনঃ আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি, আবার কি ফিরবে ঠান্ডা? আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন

সময় বেঁধে রিপোর্টের নির্দেশ

নির্বাচন কমিশন (Election Commission) চিঠিতে জানিয়ে দিয়েছে, বুধবার বিকেল ৩টার মধ্যে এই বিষয়ে রাজ্য সরকারকে স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি, কেন কমিশনের অনুমতি ছাড়াই এই বদলি করা হল, তার বিস্তারিত ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker