0%

বুলডোজারে গুঁড়িয়ে গেল ‘অবৈধ’ মন্দির-মসজিদ, জয়পুরে উত্তেজনা, বন্ধ ইন্টারনেট

জয়পুরে উচ্ছেদ অভিযান। বুলডোজারে গুঁড়িয়ে গেল ‘অবৈধ’ মন্দির-মসজিদ। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। মোতায়েন করা হয়েছিল প্রায় ৩ হাজারেরও বেশি পুলিশ। শুধু তা-ই নয়, ২৪ ঘণ্টার জন্য বন্ধ করা হয় ইন্টারনেট পরিষেবাও।

প্রশাসন সূত্রে খবর, জগতপুরা এলাকায় রেল লাইনের সমান্তরাল রাস্তার প্রস্থ থাকার কথা ৮০ মিটার। কিন্তু জবরদখলের জেরে তা কমে দাঁড়িয়েছিল মাত্র ২৫-৩০ মিটারে। তাই রাস্তা চওড়া করতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়। কিন্তু ওই অংশে একাধিক ধর্মীয় স্থাপনা থাকায় উদ্বেগ তৈরি হয়। তাই অতিরিক্ত সতর্ক হয় স্থানীয় প্রশাসন। যদিও ধর্মীয় স্থাপনাগুলি সরানোর জন্য আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলিকে নোটিস দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হতেই চলে উচ্ছেদ অভিযান।

জানা গিয়েছে, এই অভিযানে একটি মসজিদ, দু’টি মন্দির, একটি সৎসঙ্গের হল একটি মাজার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয়। তবে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকায় পরিস্থিতি কিছুক্ষণেই স্বাভাবিক হয়ে যায়। উল্লেখ্য, যে মসজিদটি ভাঙা পড়েছে সেটি ৪৫ বছর পুরনো। মসজিদটি নির্মাণ করা হয়েছিল ১৯৮১ সালে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker