0%

বেগুন ভাজা হবে খাস্তা, তেল লাগবে কম! শিখে নিন সহজ তিন টিপস

বাংলা হান্ট ডেস্ক: বেগুন ভাজা খেতে ভালোবাসে না এমন মানুষ আপনি খুবই কম পাবেন। তবে বেগুন ভাজতে গেলে বরাবর দেখা যায় সেটি কেমন যেন তেলে জব জব করে। যার ফলে বেগুনগুলো নেতিয়ে থাকে ভাজার পরে। তবে আজকের প্রতিবেদনে রইল এমন কিছু টোটকা যার মাধ্যমে আপনি খাস্তা ভাবে বেগুন ভাজতে পারবেন। জেনে নেই সেই টোটকা বিষয় বিস্তারিত তথ্য (Cooking Tips)

কম তেলে, বেশি স্বাদ বেগুন ভাজার ৩ স্মার্ট টিপস (Cooking Tips)

গরম ভাত হোক অথবা রুটি কিংবা লুচি সবকিছুর সঙ্গেই বেগুন ভাজার স্বাদ অতুলনীয় হয়ে ওঠে। কিন্তু সমস্যা একটা জায়গাতেই হয় বেগুন এক এক সময় প্রচুর পরিমাণে তেল শুষে নেয়। যার ফলে ভাজতে গেলে অনেকটা তেল লাগে। এর ফলে স্বাস্থ্য সচেতন মানুষেরা মন মতন ভাবে খেতে পারেন না। তবে আজকে প্রতিবেদনে রইলে এমন কিছু কৌশল যেখানে আপনি কম তেলেও বেগুন ভাজতে পারবেন (Cooking Tips)।

Cooking Tips 3 smart tips for frying eggplant with less oil and more flavor

আরও পড়ুন: রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! সপ্তাহান্তের দু’দিনে বাতিল ৭১ টি লোকাল, কোন কোন ট্রেন চলবে না জানুন

১) প্রথমে বেগুনগুলোকে কেটে নিন। এরপর তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখুন। তারপর একটি পাত্রের ডিমের সাদা অংশটা আলাদাভাবে ফাটিয়ে নিন। এবার ব্রাশের মাধ্যমে বেগুনের দু পিঠে সেই ডিমের সাদা তরল অংশটা ভালোভাবে মাখিয়ে করাইয়া অল্প তেল দিয়ে ভাজুন। দেখবেন এতে আপনার বেগুনের তেল কম খাচ্ছে। পাশাপাশি মুচমুচে ভাবটাও থাকছে।

২) বেগুন কাটার সময় সব সময় একটু পাতলা করে কাটবেন। এর ফলে বেগুন কম তেল শুষবে। এরপর ননস্টিক তাওয়ার মধ্যে তেল দিয়ে তাতে বেগুনগুলোকে মাঝারি আঁচে ভালোভাবে ভেজে নিন। প্রয়োজন হলে মাঝেমধ্যে তাওয়ায় অল্প করে জলের ছিটে দিয়ে ঢেকে রাখুন। এতে বেগুনটা একদিকে যেমন সিদ্ধ হবে অপরদিকে অল্প তেলে ভাজা হবে।

৩) বেগুনের গায়ের মধ্যে অল্প একটু নুন বেসন ও চিনি ভালোভাবে মাখিয়ে রাখুন। এরপর ননস্টিকের কড়াইতে তেল ও ঢাকা দিয়ে বেগুনটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজলে পড়ে আপনার বেগুন ভাজায় তেল কম লাগবে। অথবা আপনার বাড়িতে যদি এয়ার ফ্রায়ার থাকে তাহলে তার মধ্যে আপনি এইভাবে বেগুন ভাজতে পারেন (Cooking Tips)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker