0%

ভয়ানক রেল দুর্ঘটনা! স্কুলপড়ুয়া ভর্তি পুল কারে ধাক্কা ট্রেনের, চার জনের মৃত্যু

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার সকালে মুর্শিদাবাদের বহরমপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় (Murshidabad Train Accident) মৃত্যু হল তিন স্কুলপড়ুয়া-সহ মোট চার জনের। অভিযোগ, রেলগেট খোলা থাকায় স্কুলপড়ুয়াদের নিয়ে একটি গাড়ি রেললাইন পার হচ্ছিল। সেই সময় দ্রুতগতিতে এসে গাড়িটিকে ধাক্কা মারে নিমতিতা-কাটোয়া লোকাল। ঘটনায় আরও কয়েকজন পড়ুয়া ও চালক গুরুতর জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুর্শিদাবাদে ট্রেন-পুল কার দুর্ঘটনা | Murshidabad Train Accident

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল প্রায় ৭টা নাগাদ আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশন ও গোবিন্দপুর রেলগেটের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা (Murshidabad Train Accident) ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, তার কিছুক্ষণ আগেই আপ লাইনে হাওড়াগামী নবদ্বীপ এক্সপ্রেস চলে যায়। কিন্তু তার পরেও গোবিন্দপুর রেলগেট বন্ধ করা হয়নি। গেট খোলা থাকায় একটি স্কুলগাড়ি কয়েকজন পড়ুয়াকে নিয়ে রেললাইন পার হতে শুরু করে।

ঠিক সেই সময় ডাউন লাইনে দ্রুতগতিতে আসে নিমতিতা-কাটোয়া লোকাল। চালক কিছু বুঝে ওঠার আগেই ট্রেনটি সরাসরি ধাক্কা মারে স্কুলগাড়িতে। প্রবল ধাক্কায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই তিন স্কুলপড়ুয়া এবং এক স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।

আহতদের উদ্ধার করে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে বর্তমানে চার পড়ুয়া এবং গাড়ির চালক চিকিৎসাধীন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় স্কুলগাড়িটিতে মোট ১০ জন পড়ুয়া ছিল। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারাও।

এলাকাবাসীর অভিযোগ, দায়িত্বে গাফিলতির কারণেই এই দুর্ঘটনা (Murshidabad Train Accident) ঘটেছে। তাঁদের দাবি, গেটম্যান সময়মতো রেলগেট বন্ধ করেননি। কেউ কেউ আবার অভিযোগ করেছেন, গেটম্যান নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। যদিও এই অভিযোগের সত্যতা এখনও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি।

22 migrant workers killed in horrific accident in Arunachal Pradesh.

আরও পড়ুনঃ কলকাতা থেকে গোটা বাংলা, ইসকনের হাতে মিড ডে মিলের দায়িত্ব কেন? জানালেন শুভেন্দু

ঘটনার (Murshidabad Train Accident) পর রেল ও পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে। কী কারণে রেলগেট খোলা ছিল এবং দুর্ঘটনার পিছনে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে রেলের তদন্তকারী দল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker