‘সংশোধন করে পুনরায় আবেদন..,’ অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট দিলেন মন্ত্রী মালতী রাভা রায়

বাংলা হান্ট ডেস্কঃ প্রতিশ্রুতি মতো পয়লা জুলাই প্রায় ১ কোটি ৩০ লক্ষ মহিলা পেতে চলেছেন অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা। দুপুর ১ টা থেকে টাকা পাঠানো শুরু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর তথ্য যাচাই ও আপলোড করার কাজ সম্পন্ন হয়েছে। আবেদনপত্র যাচাইয়ের পর ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর মধ্যে প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে বলে এদিন নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে থেকে জানান মুখ্যমন্ত্রী।
অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন মন্ত্রী | Annapurna Yojana
এদিন অন্নপূর্ণা যোজনা প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়ও। তিনি বলেন, যাঁরা প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করেছেন এই প্রকল্পের আর্থিক সুবিধা মূলত সেই সব মহিলারাই পাবেন। যাঁদের স্থায়ী বা নিয়মিত সরকারি চাকরি রয়েছে তারা এই টাকা পাবেন না।
এছাড়া যাঁদের সমস্ত নথিপত্র সঠিক রয়েছে এবং আবেদন যাচাইয়ে কোনো অসঙ্গতি ধরা পড়েনি, সেই সকল যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টেই প্রকল্পের অর্থ নিয়মিত দেওয়া হবে বলে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, এই প্রকল্পের নাম অন্নপূর্ণার নামে, যিনি অন্নের দেবী। এই প্রকল্প মহিলাদের নিঃশব্দ পরিশ্রমকে সম্মান জানায়।
আরকরদাতা মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। অবৈধ অভিবাসী , তাঁরাও যোগ্য নন। একাধিক বিবাহযুক্ত পরিবার হলে , তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। পাশাপাশি যাঁদের নাম রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাঁদের আপাতত এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে। যাঁদের পরিবারের সন্তানরা সরকার অনুমোদিত নয়, এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন, তাঁরা এই সুবিধা পাবেন না। ভাতার টাকা একমাত্র আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত থাকলেই ডিরেক্ট ট্রান্সফার হবে।
আরও পড়ুন: মাসে মাসে বিনামূল্যে রেশন! পিএম গরিব কল্যাণ অন্ন যোজনায় যোগ্যতা থেকে আবেদন সব জানুন
কোনো কারণে ফর্মে ভুল তথ্য, অসম্পূর্ণ নথি বা তথ্যের অমিল থাকলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। যেসকল যোগ্য মা-বোনেদের নথিতে কোনো ভুল রয়েছে, তাঁদের তা সংশোধন করে পুনরায় আবেদনের কথা বলেছেন মন্ত্রী মালতী রাভা রায়।



