0%

আচমকা দেশে ফিরলেন মিগুয়েল, ফিট হয়েও ডার্বিতে নেই মোহনবাগানের ব্রাজিলিয়ান তারকা

ডার্বির আগে বড়সড় ধাক্কা মোহনবাগানের। বড় ম্যাচে দলের অন্যতম সেরা তারকা মিগুয়েলকে (Miguel Figueira) পাচ্ছেন না কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস। পারিবারিক কারণে ডার্বির আগেরদিন হঠাৎ ব্রাজিলে ফিরে গিয়েছেন মোহনবাগানের অ্যাটাকিং মিডিও।

ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে সই করা বা মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে সই করা বহু বিদেশি ফুটবলারই অতীতে হারিয়ে গিয়েছেন। অতীতের পারফরম্যান্সের ধারেকাছে পৌঁছতে পারেননি। যার জলজ্যান্ত উদাহরণ টোলগে ওজবে। সেই তালিকায় কি এবার নাম লেখাবেন মিগুয়েল ফিগুয়েরা? ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে সই করার পর ফর্ম এবং ফিটনেস দুটোই ভোগাচ্ছে মিগুয়েলকে। সবুজ-মেরুন জার্সিতে এখনও টানা ৯০ মিনিট খেলতে পারেননি তিনি। বার দুই মাঠে নেমেছেন, গোলও পেয়েছেন। কিন্তু তাঁর কাছে যে পারফরম্যান্স প্রত্যাশা করা হয়, সেটা পাওয়া যায়নি।

বস্তুত, মোহনবাগানে সই করার পর থেকে ফিটনেসই মূল সমস্যা মিগুয়েলের। চোটের জন্য শেষ চার ম্যাচ খেলেননি তিনি। সেই চোটের ধাক্কা কাটিয়ে সদ্যই অনুশীলনে নেমেছেন মিগুয়েল। দিন দুই পুরোদমে অনুশীলনও করেন। মোটামুটি ঠিক ছিল ডার্বিই হতে চলেছে তাঁর কামব্যাক ম্যাচ। কিন্তু সেই ডার্বির আগেই তাঁকে আচমকা দেশে ফিরে যেতে হল। শনিবারই তিনি ব্রাজিল উড়ে গিয়েছেন বলে খবর। যার ফলে মিগুয়েলকে ছাড়াই ডার্বির পরিকল্পনা করতে হবে কোচ দিলেমপেরিসকে। তিনি অবশ্য সাংবাদিক বৈঠকে মিগুয়েলের জন্য প্রার্থনা করেছেন। তাঁর আশা, ব্রাজিলিয়ান তারকার পরিবারে সবটা ঠিক রয়েছে। 

যদিও মিগুয়েলের অনুপস্থিতিতে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয় মোহনবাগানের। মিগুয়েলকে ছাড়াই পরপর ম্যাচ জিতে আসছে সবুজ-মেরুন শিবির। গত ম্যাচেই চোট সারিয়ে ফিরেছেন জেমি ম্যাকলারেন। পুরো ম্যাচ না খেললেও যতক্ষণ ছিলেন ততক্ষণ নির্ভরতা দিয়েছিলেন দলকে। চার্চিলের বিরুদ্ধে মোহনবাগানের দুটি গোলের পিছনেই ভূমিকা ছিল ম্যাকলারেনের। বরং ম্যাকলারেন উঠে যাওয়ার পর চাপ বেড়েছিল মোহনবাগানের। ফলে আগের ম্যাচের মতো দ্রাজিচ, জেলকোভিচ, ম্যাকলারেন এবং আলবার্তোকে দিয়ে শুরু করতে পারেন কোচ দিলেমপেরিস।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker