ভারতীয় রেল: যাত্রীদের সুবিধার্থে বড় পদক্ষেপ! শিয়ালদহ দক্ষিণ শাখার মগরাহাট স্টেশন থেকে অনেক অস্থায়ী দোকান খালি করা হয়েছে।

সর্বশেষ আপডেট:
দক্ষিণ 24 পরগনা ভারতীয় রেলওয়ে: যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ শিয়ালদহ দক্ষিণ শাখার মগরাহাট স্টেশনের উপরে বেশ কয়েকটি অস্থায়ী দোকান খালি করেছে।
মগরাহাট, দক্ষিণ 24 পরগনা, আনিস উদ্দিন মোল্লা: যাত্রীদের সুবিধার্থে শিয়ালদহ দক্ষিণ শাখার মগরাহাট স্টেশন থেকে অনেক দোকান খালি করেছে রেল কর্তৃপক্ষ। নিত্যদিনের রেল যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছেন রেলের আধিকারিকরা।
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ শিয়ালদহ দক্ষিণ শাখার মগরাহাট স্টেশনের উপরে বেশ কয়েকটি অস্থায়ী দোকান খালি করার সিদ্ধান্ত নিয়েছে। নির্দেশ অনুসারে, মঙ্গলবার শিয়ালদহ দক্ষিণ শাখার মগরাহাট স্টেশনে RPF এবং রেলের আধিকারিকদের যৌথ অভিযান চালানো হয়। প্ল্যাটফর্ম 2 এবং 3 এর বেশ কয়েকটি অস্থায়ী দোকান আজ সরানো হয়েছে।
দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ
নভেম্বর 25, 2025 1:49 PM IST
ভারতীয় রেল: যাত্রীদের সুবিধার্থে বড় পদক্ষেপ! শিয়ালদহ দক্ষিণ শাখার মগরাহাট স্টেশন থেকে অনেক অস্থায়ী দোকান খালি করা হয়েছে।




