0%

‘আইনি পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন’, মানহানির নোটিসে মমতার নীরবতায় এ বার বড় পদক্ষেপের পথে শুভেন্দু!

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য রাজনীতিতে ফের মুখোমুখি সংঘাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পাঠানো মানহানির আইনি নোটিসের কোনও জবাব না মেলায় এবার সরাসরি সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নোটিসের নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরই আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন তিনি।

স্যোশাল মিডিয়ায় বিস্ফোরক শুভেন্দু (Suvendu Adhikari)

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানহানির আইনি নোটিস পাঠিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অভিযোগ ছিল, কয়লা দুর্নীতির সঙ্গে তাঁকে জড়িয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। সেই নোটিসের জবাব দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলেও এখনও পর্যন্ত কোনও উত্তর মেলেনি বলে জানান শুভেন্দু। এই বিষয়টি তুলে ধরেই শুক্রবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন নন্দীগ্রামের বিধায়ক।

এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে শুভেন্দু (Suvendu Adhikari) লেখেন, “আমি যে মানহানির আইনি নোটিস পাঠিয়েছিলাম, তার জবাব দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। সেই সময়ের মধ্যে তিনি কোনও উত্তর দিতে ব্যর্থ হয়েছেন, যা থেকেই স্পষ্ট তিনি চরম অস্বস্তি ও দিশেহারা অবস্থায় রয়েছেন।” তিনি পোস্টে আরও লেখেন, “নিজের আচরণের মাধ্যমেই মুখ্যমন্ত্রী প্রমাণ করেছেন যে, তথাকথিত কয়লা কেলেঙ্কারিতে আমার জড়িত থাকার যে অভিযোগ তিনি তুলেছিলেন, তা সম্পূর্ণই তাঁর কল্পনাপ্রসূত ও বিকৃত মানসিকতার ফল।”

আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

এখানেই থামেননি শুভেন্দু (Suvendu Adhikari)। সরাসরি আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়ে তিনি লেখেন, “আইনি পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকুন। আদালতেই এর নিষ্পত্তি হবে।” শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রীর মন্তব্যের কোনও তথ্যপ্রমাণ নেই এবং সেই কারণেই মানহানির নোটিস পাঠানো হয়েছিল।

Suvendu Adhikari Slams CM Mamata Over ED Search at Pratik Jain’s House

আরও পড়ুনঃ পর্ষদের ছুটি নেই, বিশেষ ক্ষমতা প্রয়োগ করে প্রাথমিক স্কুলে ছুটির ঘোষণা

কেন এই নোটিস?

অভিযোগ, কয়লা দুর্নীতির সঙ্গে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) জড়িয়ে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ উল্লেখ করেই আইনি চিঠি পাঠান শুভেন্দু। নোটিসে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ফলাফলের কথাও উল্লেখ করা হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker