0%

ঝড় পেরিয়ে কামব্যাক! শোককে শক্তি করে নতুন লুকে চমকে দিলেন প্রিয়াঙ্কা

ব্যক্তিগত জীবনের সব ঝড় সামলে নিজের কাজে ফিরেছেন প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। পরিচালক শমীক রায়চৌধুরীর এই সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলারের মাধ্যমে প্রিয়াঙ্কা আবার পর্দায় ফিরছেন। নতুন এই সিরিজে প্রিয়াঙ্কার লুক সকলকে চমকে দিয়েছে। প্রিয়াঙ্কার বিপরীতে এই সিরিজে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। 

 জীবনে বড় ধাক্কার পর তাঁর এই কাজে ফেরা সহজ ছিল না। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণের পর প্রিয়াঙ্কার এই দৃঢ়তা ও পেশাদারিত্ব সত্যিই প্রশংসনীয়। তাঁর এই কামব্যাককে সাধুবাদ জানিয়েছেন অনুরাগী থেকে শুরু করে টলিউডের সহকর্মীরাও। সব মিলিয়ে, নতুন এই সিরিজ প্রিয়াঙ্কার কেরিয়ারে এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন হয়ে উঠতে চলেছে।

  • Apr 19, 2026 21:28 IST

    Rudranil Ghosh Asset: সম্পত্তি কোটি ছুঁইছুঁই, ঋণও লক্ষাধিক—রুদ্রনীল ঘোষের হলফনামা ঘিরে চর্চা

    ভোটের আবহে প্রার্থীদের হলফনামা মানেই জনগণের আগ্রহ তুঙ্গে। কে কত সম্পত্তির মালিক, কার আয় কত, আবার কার ওপর কত ঋণের চাপ- এসব তথ্য নিয়ে শুরু হয় জোর চর্চা। সেই আলোচনার কেন্দ্রে আছেন শিবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। তাঁর আর্থিক বিবরণে ফুটে উঠেছে এক ভিন্নধর্মী চিত্র, যেখানে সম্পদ ও ঋণ- দুটিই সমানভাবে প্রাধান্য পেয়েছে।

  • Apr 19, 2026 21:07 IST

    Sanjay Mishra: ‘যে কেউ এসে রাজনীতি করতে পারে না’, একদিনের জন্য প্রধানমন্ত্রী হলে এই কাজ করতেন সঞ্জয়!

    রাজনীতির ময়দানে আজকাল, এমন মানুষের উপস্থিতি বেড়ে যাচ্ছে যাদের কোনদিন রাজনীতির সঙ্গে যোগাযোগও ছিল না। সেই কারণেই কি রাজনৈতিক স্তরে এতটা হাল বেহাল? রাজনীতি করা নেহাতই সহজ ঘটনা নয়। এর জন্য দীর্ঘ সময়ের এক্সপেরিয়েন্স এর প্রয়োজন। তবে সেসব কি এখন আর কেউ ধার ধারছেন? অভিনেতা সঞ্জয় মিশ্রকে যখন এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলো, যে তাকে যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী করা হয়, তাহলে তিনি কী করবেন?

  • Apr 19, 2026 18:47 IST

    বলিউডের ফ্লোরে ঠিক করে খেতে দেওয়া হয় না! ‘কৃপণতার একটা সীমা থাকে’, দুর্দশা ফাঁস করলেন অভিনেতারা

    চলচ্চিত্র জগতে কাজের কঠোর পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। অনেক অভিনেতা ও কলাকুশলী অভিযোগ করেছেন যে ফিল্ম সেটে এখনও “লাইনের উপরে” এবং “লাইনের নীচে” এই বিভাজন স্পষ্ট, যা কাজের পরিবেশ ও আচরণে প্রভাব ফেলে। সম্প্রতি নেটফ্লিক্সের নতুন প্রজেক্ট ‘টোস্টার’-এর কাস্ট- রাজকুমার রাও, সানিয়া মালহোত্রা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অর্চনা পুরান সিং- এই সমস্যাগুলি নিয়ে সরব হয়েছেন।

  • Apr 19, 2026 18:12 IST

    সংগীত ইন্ডাস্ট্রিতে বড় ধাক্কা, প্রয়াত টি-সিরিজের স্তম্ভ দর্শন কুমার

    দর্শন কুমার ছিলেন গুলশান কুমার-এর ছোট ভাই এবং T-Series-এর বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাকে দেশের অন্যতম বৃহত্তম মিউজিক লেবেলে পরিণত করার পেছনে, তাঁর অবদান ছিল অনস্বীকার্য। সময়ের সঙ্গে সঙ্গে টি-সিরিজ শুধু সংগীতেই নয়, চলচ্চিত্র প্রযোজনাতেও নিজের অবস্থান মজবুত করে।

  • Apr 19, 2026 17:35 IST

    Rahul Roy: একসময়ের হার্টথ্রব আজ সাধারণ পথে, আজও লড়াই চালিয়ে যাচ্ছেন রাহুল

    পরবর্তী সময়ে ফির তেরি কাহানি ইয়াদ আইয়ির ( Phir Teri Kahani Yaad Aayi ) মতো ছবিতে অভিনয় করলেও ‘আশিকি’-র সাফল্য আর ফিরে পাননি। যদিও ২০০৭ সালে ‘Bigg Boss Season 1’ জিতে আবার আলোচনায় ফিরে আসেন তিনি, তবুও সেই পুরনো জনপ্রিয়তা স্থায়ী হয়নি।

  • Apr 19, 2026 17:35 IST

    Kangana Ranaut: গুঞ্জনে জল ঢাললেন কঙ্গনা

    অভিনেত্রী-রাজনীতিবিদ কঙ্গনা রানাউত এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানকে ঘিরে দীর্ঘদিন ধরেই সম্পর্কের জল্পনা চলছে। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়া এবং ২০১১ সালের ছবি মিলে না মিলে হম-এ এক সঙ্গে অভিনয়, এসব নিয়ে গুঞ্জন ছড়ায়। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কঙ্গনা এই জল্পনা উড়িয়ে দিয়ে চিরাগকে কেবল “বন্ধু” বলেই উল্লেখ করেছেন।

  • Apr 19, 2026 16:41 IST

    Shreya Ghoshal: মঞ্চে রানী, ঘরে স্নেহময়ী মা!

    সুরের রানী শ্রেয়া ঘোষাল ২০১৫ সালে তাঁর দীর্ঘদিনের বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন। তাঁদের এক পুত্র সন্তান রয়েছে, যার নাম দেবযান। সোশ্যাল মিডিয়ায় শ্রেয়া ঘোষাল স্বামী ও সন্তানের সঙ্গে পাহাড়ের কোলে কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার পৃথিবী’।

  • Apr 19, 2026 15:21 IST

    Sayantika Banerjee Asset: হাতে মাত্র ৩০ হাজার, তবু লাখ লাখ টাকার ঋণ—সায়ন্তিকার আর্থিক ছবি প্রকাশ্যে

    বরানগর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। একসময় টলিউডে ব্যস্ত থাকা এই অভিনেত্রী এখন রাজনীতিতেই বেশি মনোযোগী। মনোনয়নপত্র জমা দেওয়ার পরই তাঁর সম্পত্তি ও আর্থিক অবস্থাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

    Sayantika Banerjee Asset: হাতে মাত্র ৩০ হাজার, তবু লাখ লাখ টাকার ঋণ—সায়ন্তিকার আর্থিক ছবি প্রকাশ্যে

  • Apr 19, 2026 13:57 IST

    Sayantika Banerjee: ‘পেছনে কেউ তাড়া করলো?’, ভোটের ময়দানে ‘দৌড়ঝাঁপ’ সায়ন্তিকার! কটাক্ষের ঝড়…

    এই তালিকায় অন্যতম সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি একেই বরানগর গামলার মত মন্তব্য করে ভয়ঙ্কর কটাক্ষের শিকার হয়েছেন। তবে, আজ এই গরমে সায়ন্তিকা যেভাবে প্রচার করছেন, তাতে কেউ কেউ যেমন প্রশংসা করছেন, কেউ আবার চূড়ান্ত হাসাহাসি করছেন। পোশাকের মধ্যে বেছে নিয়েছেন কটনের কুর্তি, চোখে রোদচশমা, নিজেকে বিপুল ভোটে জয়ী করার আর্জি জানালেন তিনি।

    Sayantika Banerjee: ‘পেছনে কেউ তাড়া করলো?’, ভোটের ময়দানে ‘দৌড়ঝাঁপ’ সায়ন্তিকার! কটাক্ষের ঝড়…

  • Apr 19, 2026 13:45 IST

    Entertainment News Updates: নিজেকে নতুন করে গড়লেন সাইনি রাজ!

    টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘শাকা লাকা বুম বুম’-এর নাম শুনলেই দর্শকদের মনে পড়ে সঞ্জু ও করুণার কথা। তবে এই সিরিজের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল রিতু এক সাহসী, টম্বয় স্বভাবের মেয়ে, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত। এই চরিত্রে অভিনয় করেছিলেন সাইনি রাজ। সময়ের সঙ্গে তিনি শুধু প্রাক্তন শিশুশিল্পী হিসেবেই সীমাবদ্ধ থাকেননি, বরং গড়ে তুলেছেন নিজের স্বতন্ত্র পরিচয়।

  • Apr 19, 2026 12:24 IST

    Akshay Kumar: মাত্র ৪,৫০০ টাকায় কাজ করছেন অক্ষয় কুমারের ছেলে

    বলিউডের ঝলমলে তারকাখচিত দুনিয়া থেকে অনেকটাই দূরে, নিজের মতো করে আলাদা পথ তৈরি করছেন অক্ষয় কুমারের ছেলে আরাভ ভাটিয়া। যেখানে বেশিরভাগ স্টারকিডদের লক্ষ্য থাকে সিনেমায় পা রাখা, সেখানে আরাভের স্বপ্ন একেবারেই ভিন্ন, তিনি হতে চান একজন ফ্যাশন ডিজাইনার।

  • Apr 19, 2026 11:42 IST

    Deepika-Ranveer: ফের মা-বাবা হতে চলেছেন দীপিকা ও রণবীর

    বলিউডে খুশির হাওয়া, দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। রবিবার ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্টের মাধ্যমে এই সুখবর ভাগ করে নেন তারকা দম্পতি। ঘোষণার পরই শুভেচ্ছার বন্যা বইতে থাকে। কিয়ারা আডবাণী, পরিণীতি চোপড়া, সুনীল গ্রোভার, ভূমি পেডনেকার এবং সামান্থা রুথ প্রভু-সহ একাধিক তারকা কমেন্ট করে অভিনন্দন জানিয়েছেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker