0%

আড়াই ঘণ্টার বেশি শান্তিনিকেতন স্টেশনে আটকে গণদেবতা এক্সপ্রেস! চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা

আচমকা বিকল ইঞ্জিন। আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে শান্তিনিকেতন স্টেশনে আটকে গণদেবতা এক্সপ্রেস। প্রবল গরমের মধ্যে এই গোলযোগে বিরক্ত যাত্রীরা। রেলসূত্রে খবর, নতুন ইঞ্জিন এলে তারপরই রওনা দেবে ট্রেন। 

অন্যান্যদিনের মতোই রবিবার নির্ধারিত সময়ে হাওড়া স্টেশন ছাড়ে গণদেবতা এক্সপ্রেস। গন্তব্য ছিল আজিমগঞ্জ। জানা যায়, ট্রেনটি আহমেদপুরের কাছে পৌঁছতেই চালকেরা বোঝেন ইঞ্জিনে সমস্যা হচ্ছে। সঙ্গে সঙ্গে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। এরপর অত্যন্ত ধীর গতিতে কোনও ক্রমে ট্রেনটিকে নিয়ে আসা হয় শান্তিনিকেতন স্টেশনে। ঘড়ির কাঁটায় ৮ টা বেজে ১২ মিনিট থেকে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও শান্তিনিকেতনেই দাঁড়িয়ে ট্রেনটি। ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। ঘটনার পিছনে রেলের ঔদাসীন্যতাকেই দায়ী করেছেন যাত্রীরা। তাঁদের কথায়, ট্রেনটি রওনা দেওয়ার আগে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হলে এই ঘটনা ঘটত না।

ঠিক কী ঘটেছে? কতক্ষণে গড়াবে গণদেবতা এক্সপ্রেসের চাকা? রেল সূত্রে খবর, ইঞ্জিনে বড়সড় গলদ ধরা পড়েছে। ফলে কোনওভাবেই এই ইঞ্জিন নিয়ে ট্রেনের রওনা দেওয়া সম্ভব নয়। যত দ্রুত সম্ভব, নতুন ইঞ্জিন আনার ব্যবস্থা করা হয়েছে। তা এলেই ফের ছুটবে ট্রেন। এই ঘটনার জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশও করেছে রেল কর্তৃপক্ষ। 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker