0%

CBI takes custody of 4 people in chandranath rath case

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের মামলায় উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছিল নবীনকুমার সিংকে। তাঁকে উত্তরপ্রদেশের মাও জেলার জেল থেকে রাজ্যে এনে আদালতে পেশ করল সিবিআই। নবীনের পাশাপাশি এই ঘটনায় ধৃত আরও ৩ জনকে রবিবার বারাসত এসিজেএম আদালতে পেশ করা হয়েছে। বিচারক ধৃত চার অভিযুক্তকে ২ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন নবীনকুমার সিং, রাজকুমার সিং, বিনয় রাই ও সঞ্জয় রাই। তাঁদের মধ্যে নবীনকুমার সিংকে উত্তরপ্রদেশের মাও জেলার জেল থেকে প্রোডাকশন ওয়ারেন্টে এনে আদালতে তোলা হয়। শুনানি শেষে চারজনকেই দু’দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। আগামী মঙ্গলবার ফের অভিযুক্তদের আদালতে হাজির করানো হবে। তদন্তকারীদের দাবি, তদন্তে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ওই অস্ত্রটিকে আলামত হিসেবে মামলায় যুক্ত করার আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করে। পাশাপাশি নবীনকে উত্তরপ্রদেশ পুলিশের হেফাজত থেকে আনুষ্ঠানিকভাবে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

গত ৬ মে অর্থাৎ ভোটের ফলপ্রকাশের ঠিক দু’দিন পর মধ্যমগ্রামের দোহারিয়ায় খুব কাছ থেকে গুলি করে খুন করা হয় শুভেন্দুর দীর্ঘদিনের আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। জখম হন তাঁর গাড়ির চালকও। প্রথমে তদন্তে নামে রাজ্য পুলিশের সিট। উত্তরপ্রদেশ ও বিহারে তল্লাশি চালিয়ে ১১ মে ময়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য ও রাজ সিংকে গ্রেপ্তার করা হয়। পরে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পরে রাজকুমার সিং ওরফে রাজ সিং এবং বিনয় রাই ওরফে পমপমকে গ্রেপ্তার করে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker