0%

FIFA World Cup 2026: বিশ্বকাপে নেই ভারত, তাও মেসি-রোনাল্ডোদের সাথে বল পায়ে মাঠ কাঁপাবেন দুই ভারতীয়! জানুন কিভাবে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অপেক্ষার আর মাত্র ৮ দিন। তারপর মেক্সিকো, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আরম্ভ হবে ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026) আসর। এবারের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৪৮ টি দেশ। লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা, ক্রিশ্চিয়ানো পর্তুগাল (Cristiano Ronaldo) পর্তুগাল, নেইমারের ব্রাজিলের পাশাপাশি এবার মাঠে নামবে এমন অনেক দেশ যাদের এর আগে বিশ্বকাপের মঞ্চে দেখা যায়নি।

এবারও যোগ্যতাঅর্জনে ব্যর্থ ভারত:

দেশ সংখ্যা বাড়লেও এবারের বিশ্বকাপে জায়গা পায়নি ভারতীয় ফুটবল দল। যোগ্যতাঅর্জন পর্বে হতশ্রী পারফরম্যান্স করে সমর্থকদের নিরাশা উপহার দিয়েছিল ভারত। কিন্তু তা সত্ত্বেও এবারের বিশ্বকাপ ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত বিশ্বকাপে না থাকলেও বিশ্বকাপে মেসি, নেইমারদের পাশাপাশি মাঠ কাঁপাবে দেখা যাবে দুই ভারতীয় ফুটবলারকে।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের ঘর ভাঙার পর নতুন লক্ষ্য মোহনবাগান সুপার জায়ান্টসের! শুরু হলো অনুশীলন

বিশ্বকাপে ভারত না থাকলেও রয়েছে ভারতীয়রা:
ভারতীয় ফুটবল প্রেমীরা শুনলে খুশি হবেন যে বিশ্বকাপে অংশগ্রহণকারী দুই দেশ কাতার এবং অস্ট্রেলিয়ার হয়ে মাঠে দাপিয়ে বেড়াতে দেখা যাবে ভারতীয় বংশোদ্ভুত দুই তারকাকে। কিন্তু কারা এই তারকা ফুটবলার? আসুন জেনে নেওয়া যাক।

এবারের কাতারের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন ১৯ বছরের তরুণ রাইট উইঙ্গার তাহসিন মহম্মদ। তিনি কাতারের জার্সি গায়ে চাপালেও তার সঙ্গে যোগসূত্র রয়েছে ভারতের। তার পূর্বপুরুষরা ছিলেন কেরালার কান্নুরের বাসিন্দা। কাতারের ক্লাব আল দুহাইল এসসি-তে ইতালির তারকা ফুটবলার মার্কো ভেরেত্তির সাথে ড্রেসিংরুম ভাগ করেন তিনি। বিশ্বকাপের মঞ্চে এই ভারতীয় বংশোদ্ভুত তারকার পারফরম্যান্স দেখার অপেক্ষায় উপমহাদেশের ক্রীড়াপ্রেমীরা।

আরও পড়ুন: যে ২ কারণে ইস্টবেঙ্গলের দায়িত্ব ছাড়লেন অস্কার! নতুন কোচের আলোচনায় উঠে এলো এই ২ নাম

এছাড়া অস্ট্রেলিয়ার জার্সিতে এবার বিশ্বকাপের মঞ্চে মাঠে নামতে দেখা যেতে পারে আর এক ভারতীয় তারকা নিশান ভেলুপিল্লাইকে। অস্ট্রেলিয়ার ২৬ জনের স্কোয়াডে সুযোগ পাওয়া এই তারকার পূর্বপুরুষরা একসময় তামিলনাড়ুতে বসবাস করতেন। বছর ২৫-এর রাইট উইঙ্গার গত ৬ বছর ধরে খেলছেন মেলবোর্ন ভিক্ট্রি-র মতো নমী অস্ট্রেলিয়ান ক্লাবে। অপেক্ষাকৃত সহজ গ্রূপে থাকায় এবার বিশ্বকাপের নক-আউট স্টেজেও দেখা যেতে পারে এই তারকাকে।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker