0%

South Bengal Weather: আজ ভারী বৃষ্টি উত্তরে, দক্ষিণবঙ্গের ৭ জেলায় জারি ঝড়-জলের সতর্কতা: আবহাওয়ার খবর

সবদিক নিউজ:ভ্যাপসা গরমের মাঝে ঝেঁপে ঝড়-বৃষ্টিও হচ্ছে রাজ্যের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আপাতত ১৪ জুন পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। পাশাপাশি একাধিক জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যার জেরে সতর্কতাও জারি হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। ভিজতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অংশে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে আগামীকাল থেকে।

বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা। সতর্কতা জারি হয়েছে বীরভূম, নদিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। সব জেলাতেই ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। টানা ঝড়-বৃষ্টির জেরে বেশ কয়েকটি জেলায় কমতে পারে সামান্য তাপমাত্রাও।

১০ ১১ ও ১২ জুন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির অধিক সম্ভাবনা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায়। এদিকে আগামী ২-৩ দিনের মধ্যে বর্ষার এন্ট্রি উত্তরবঙ্গ-সিকিমে। যার জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ে আসছে না বর্ষা, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Weather Update

আরও পড়ুন: ‘বিপদে থেকে দেখিয়ে দেব আমার রক্তে বেইমানি নেই’, তৃণমূলের দুঃসময়ে আবেগঘন কুনাল ঘোষ

উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি হয়েছে। ‘কমলা সতর্কতা’ জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। টানা ঝড়-বৃষ্টির জেরে কমবে তাপমাত্রাও।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker