Vaibhav Sooryavanshi: বৈভব সূর্যবংশীর দুর্বলতা খুঁজে দিলেন কপিল দেব! এখন থেকেই করলেন সতর্ক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে আসন্ন ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে ব্যাট হাতে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) ধ্বংসলীলা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। ১৫ বছর বয়সী এই বালক বিস্ময় সাড়া ফেলে দিয়েছেন গোটা ক্রিকেট বিশ্বে। আইপিএলে অসাধারণ পারফরম্যান্স করার পরে এখন তাকে সিনিয়র ভারতীয় দলে (Indian Cricket Team) সুযোগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কিন্তু এখনই তাকে নিয়ে অতিরিক্ত উচ্ছসিত হতে নারাজ বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেব (Kapil Dev)।
আরও পড়ুন: রাহুল দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন শুভমান গিল! ভারতীয় অধিনায়ক গড়লেন এই বিরল নজির
এইমুহূর্তে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ভারতীয় দলে ডাক পেয়েছেন। ১৬ বছর বয়সে শচীন যখন ভারতীয় দলে ডাক পেয়েছিলেন তখন কপিল দেব ভারতীয় দলের একজন সিনিয়র তারকা। দলে শচীনের অভিভাবকের মতন আচরণ ছিল তার। আর এখন ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশেষজ্ঞের ভূমিকা পালন করা কপিল বৈভবকে নিয়েও একই রকম সতর্ক থাকতে চাইছেন।
আরও পড়ুন: ইতিহাস বদলে দিলো ভারতীয় দল! কোহলি, ধোনি যে কাজ পারেননি তাই করে দেখালেন শুভমান গিল
এত কম বয়সে বৈভবের ভারতীয় দলে ডাক পাওয়া নিয়ে কথা বলতে গিয়ে কপিল বলেছেন, “বৈভব সূর্যবংশী নিঃসন্দেহে এক বিশেষ প্রতিভার অধিকারী; তাকে সময় দেওয়া প্রয়োজন, তবে সে ইতিমধ্যেই তার সেই প্রতিভার প্রমাণ দিয়েছে। আমার মতে সে অসাধারণ, কিন্তু ভারতীয় দলে নিজের অবস্থান ধরে রাখা এবং ফিটনেস বজায় রাখার মতো বিষয়গুলোও তাকে সামলাতে হবে। এরপর বাকি সবকিছুই সময়ের সাথে সাথে আসবে। সে কতটা মনোযোগী থাকতে পারবে, তার উত্তর কেবল সে-ই দিতে পারে; তবে আমার কাছে সে এক বিশেষ প্রতিভা। এই তরুণকে সম্মান জানানোয় কোনো দোষ নেই, কিন্তু এই পর্যায়ে তার কাছে অতিরিক্ত কিছু আশা করাটা ঠিক হবে না।”

একই ধরণের কথা বলেছেন ভারতের আর এক কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বৈভবের প্রসঙ্গে তিনি বলেছেন, “আমাদের ওকে ওর মতো থাকতে দেওয়া উচিত, ওর বয়স এখন মাত্র ১৫ বছর। আমার মনে হয় না ও চাপ নিয়ে খুব বেশি ভাববে। আমরা ওকে আইপিএলে খেলতে দেখেছি, কিন্তু ভারতের হয়ে খেলার চাপটা অন্যরকম। আমার মতে ওকে নিয়ে অতিরিক্ত কথা বলে ওর কাজটা কঠিন করে তোলার প্রয়োজন নেই। ওর উচিত ওর নিজের স্বাভাবিকতা ধরে রাখা।”
আরও পড়ুন: ধোনি বা রোহিত নন, এই ৩ ক্রিকেটার করেছেন IPL জয়ের হ্যাটট্রিক! তালিকায় ২ জন ভারতীয়
এই প্রসঙ্গে একই ধারণা পোষণ করেন বৈভব সূর্যবংশীর পিতা সঞ্জীব সূর্যবংশী। শচীনের সঙ্গে নিজের ছেলের তুলনায় প্রসঙ্গ উঠলে তিনি মন্তব্য করেছেন, “দেখুন, এখনই বৈভবকে শচীন বা ব্র্যাডম্যানের সাথে তুলনা করা একেবারেই ঠিক কাজ নয়। এই কিংবদন্তিরা এত দীর্ঘ সময় ধরে খেলেছেন এবং এত অসাধারণ সব মুহূর্ত উপহার দিয়েছেন যা কল্পনা করলেই চমকে উঠতে হয়। এই মুহূর্তে বৈভব তাদের পায়ের ধুলোর সমানও নয়। এই তুলনা করা উচিত নয়।”




