0%

পদ ছেড়েছিলেন পবিত্র ও স্ত্রী! নন্দীগ্রামের সেই পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি সদস্য

দীর্ঘ টালবাহানার পর পবিত্র কর ও তাঁর স্ত্রী শিউলি করের ছেড়ে যাওয়া পঞ্চায়েতের অচলাবস্তা কাটল। বয়াল ১ গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন হয় বুধবার। সর্বসম্মতিক্রমে বিজেপির সদস্য রাধাকান্ত দাস প্রধান নির্বাচিত হলেন। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতীকের জয়ী উপ-প্রধান মুরশিদা বিবি, নির্দলে জয়ী বাসন্তী দাস এবং বিজেপির প্রতীকে জয়ী সদস্যরা। প্রত্যেকেই রাধাকান্তকে প্রধান হিসাবে মেনে নিয়েছেন।

রাজনৈতিক পালা বদলের এপিক সেন্টার নন্দীগ্রাম। বিধানসভা নির্বাচন ঘোষণার পর থেকেই উত্তাপ ছড়ায়। সেই প্রভাব পড়ে য়াল ১ গ্রাম পঞ্চায়েতেও। এই পঞ্চায়েতের সদস্য পবিত্র কর বয়াল ১ গ্রাম পঞ্চায়েতে বিজেপির সদস্য ছিলেন। প্রধান ছিলেন তাঁর স্ত্রী শিউলি কর। ভোট ঘোষণার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন পবিত্র। নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তাঁকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এই পবিত্র কর ও প্রধান শিউলি কর শারীরিক অসুস্থতার কারণে নন্দীগ্রাম- ২ ব্লকের বিডিওর কাছে ইস্তফা পত্র জমা দেন। ফলে বয়াল-১গ্রাম পঞ্চায়েতে প্রধান শূন্য হয়ে পড়ে।

দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েতের প্রধান নির্বাচনে নিয়ে জটিলতা তৈরি হয়। অবশেষে বুধবার প্রধান নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে। নব নির্বাচিত প্রধান রাধাকান্ত দাস বলেন, আমাদের মূল লক্ষ্য স্বচ্ছ ভাবে ও সবার জন্য কাজ করবে পঞ্চায়েত।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker