0%

রাজ্য সরকারি কর্মীদের লটারি! সপ্তম পে কমিশন নিয়ে বড় আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ ক্ষমতায় আসতেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশনের (7th Pay Commission) ঘোষণা করে দিয়েছে বিজেপি সরকার। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সপ্তম বেতন কমিশন গঠন করে তার সুপারিশ আগামী বছরের জানুয়ারি থেকে দেওয়া হবে। সরকারের এই ঘোষণার ফলে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর (Government Employees) বেতনের কাঠামোয় আমূল পরিবর্তন আসতে চলেছে।

সরকারি কর্মীদের নয়া পে কমিশন সংক্রান্ত আপডেট | Government Employees

সপ্তম পে কমিশন নিয়ে বর্তমানে সরকারি কর্মীদের মধ্যে চর্চা তুঙ্গে। নয়া বেতন কাঠামোয় কি হারে বেতন বৃদ্ধি? কলকাতা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী কর্মীদের বর্তমান বেসিক পে-কে ২.৫৭ দিয়ে গুন করে সামনে আসবে নয়া বেসিক পে। যদিও সরকার তরফে এ নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি।

যে কোনো পে কমিশনের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হল ‘ফিটমেন্ট ফ্যাক্টর’। মনে করা হচ্ছে নতুন বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করা হতে পারে। এক্ষেত্রে বিশেষজ্ঞদের ধারণা বর্তমানে কেন্দ্রীয় হারে বেতন কাঠামোর কথা মাথায় রেখে ২.৯১ থেকে ৩.১৫ পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর বিবেচনা করা হতে পারে। যদিও সরকারি তরফে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ নিয়ে কোনো আপডেট নেই। তার জন্য এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে সরকারি কর্মীদের।

যদিও সরকারি তরফে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ নিয়ে কোনো আপডেট নেই। কিন্তু যদি এই হারে বেতন সংশোধন করা হয়, তবে কর্মচারীদের পকেট ফুলে-ফেঁপে উঠতে চলেছে। মনে করা হচ্ছে, নতুন ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে মূল বেতন অনেকটাই বাড়তে পারে। আগামী ২২ জুন বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ হতে চলেছে। সেখানে পে কমিশন সহ ডিএ নিয়ে কোনো সুখবর আসতে পারে বলে আশাবাদী সরকারি কর্মীরা।

Big decision for government employees! If you delay, your CL will be cut

আরও পড়ুন: বাড়বে দুর্যোগ! রাত পোহালেই দক্ষিণবঙ্গে তাণ্ডব, ৪ জেলায় সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

উল্লেখ্য, বর্তমান বেসিক পে: ১৮,০০০ টাকা হলে ২.৯১ গুণ ফিটমেন্ট ফ্যাক্টরে নতুন বেসিক পৌঁছে যেতে পারে ৫২,৩৮০ টাকায়। যদি তা ৩.১৫ গুণ ধরা হয় তাহলে নতুন বেসিক হতে পারে ৫৬,৭০০ টাকা। এখানে জানিয়ে রাখি, মূল বেতনের সাথে বাড়ি ভাড়া ভাতা (HRA) এবং মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ-র (DA) পরিমাণও অনেকটাই বাড়বে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker