0%

গুরুতর অসুস্থ প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়! ভর্তি জয়পুরের হাসপাতালে, আজই অস্ত্রোপচার

গুরুতর অসুস্থ বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। জয়পুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত ধনকড়ের অস্ত্রোপচার অর্থাৎ ‘অ্যাঞ্জিওপ্লাস্টি’ করা হতে পারে আজই।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতিকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার জানা যায় তাঁর শারীরিক অবস্থা গুরুতর। দ্রুত অ্যাঞ্জিওপ্লাস্টি করা প্রয়োজন। সেই মতো ধনকড়ের অস্ত্রোপচারের প্রস্তুতি শুরু হয়েছে। জানা যাচ্ছে, শুক্রবারই অস্ত্রোপচার করা হবে তাঁর। আপাতত চিকিৎসকদের একটি বিশেষ দল গঠন করে পর্যবেক্ষণে রাখ হয়েছে জগদীপ ধনকড়কে। আমেরিকার ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমীন শর্মার তত্ত্বাবধানেই অস্ত্রোপচার করা হবে প্রাক্তন উপরাষ্ট্রপতির।

আপাতত চিকিৎসকদের একটি বিশেষ দল গঠন করে পর্যবেক্ষণে রাখ হয়েছে জগদীপ ধনকড়কে।

এদিকে জগদীপ ধনকড়ের শারীরিক অসুস্থতার কথা সামনে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। তাঁর সঙ্গে দেখা করতে হাসপাতালে ছুটে গিয়েছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট-সহ শীর্ষ রাজনৈতিক নেতারা। সোশাল মিডিয়ায় এদিন গেহলট লেখেন, ‘আমি জয়পুরের ইএইচসিসি হাসপাতালে ভর্তি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করে তাঁর কুশল জানতে চেয়েছি। আমেরিকা থেকে আসা চিকিৎসক ডক্টর সমীন শর্মার অধীনে তাঁর চিকিৎসা চলছে। আজই ওনার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে। আমি ঈশ্বরের কাছে ওনার দ্রুত আরোগ্য কামনে করছি।’

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন জগদীপ ধনকড়। এরপর দেশের উপরাষ্ট্রপতি পদে তাঁকে নিয়োগ করা হয়। ২০২৫ সালের ২১ জুলাই গোটা দেশকে অবাক করে এই পদ থেকে ইস্তফা দেন তিনি। ধনকড়ের হঠাৎ এই ইস্তফায় সাড়া পড়ে গিয়েছিল গোটা দেশে। বিষয়টি সরব হন দেশের বিরোধীরাও। যদিও ধনকড় স্পষ্ট করে দেন তিনি অসুস্থতার কারণেই এই পদ ছেড়েছেন। এরপর আর সেভাবে জাতীয় রাজনীতিতে তাঁকে দেখা না গেলেও এবার সামনে এল জগদীপ ধনকড়ের অসুস্থতার খবর।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker