0%

ট্রেন লেট হলে ফেরত পাওয়া যায় পুরো টিকিটের দাম! এই নিয়মটা জানেন?

নয়া দিল্লি: বর্ষাকালে হোক বা শীতকালে, দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করার ক্ষেত্রে অনেকেই যে সমস্যার মুখে পড়েন, তা হল ট্রেন লেট। ঘণ্টার পর ঘণ্টা ট্রেন লেট করায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় রেলস্টেশনে। অনেকের আবার প্ল্যানও বাতিল হয়ে যায় ট্রেন দেরি করায়। ট্রেন বাতিল হলে বা টিকিট ক্যানসেল (Tiket Cancel) করলে যেমন টিকিটের দাম রিফান্ড (Train Ticket Refund) পাওয়া যায়, তেমনই ট্রেন দেরিতে এলেও কিন্তু রিফান্ড পাওয়া যায়। এই নিয়ম সম্পর্কে অনেকেই জানেন না।

রেলওয়ের নিয়মে স্পষ্টভাবে বলা আছে, ট্রেন লেট করলে, কোন ক্ষেত্রে সম্পূর্ণ রিফান্ড পাওয়া যাবে, কোন ক্ষেত্রে রিফান্ড পাওয়া যাবে না।

কী সেই নিয়ম?

যদি কোনও ট্রেন তিন ঘণ্টা বা তার বেশি সময় লেট করে এবং আপনি যদি ওই ট্রেনে ভ্রমণের পরিকল্পনা বাতিল করে দেন, তবে আপনি সম্পূর্ণ রিফান্ড পেতে পারেন। যদি আপনার কাছে কনফার্ম বা আরএসি কিংবা ওয়েটিং লিস্ট টিকিট থাকে, তাহলে আপনি রিফান্ডের জন্য আবেদন করতে পারেন।

কীভাবে আবেদন করবেন?

  • প্রথমে আইআরসিটিসি (IRCTC )-র অ্য়াপ বা ওয়েবসাইটে যেতে হবে।
  • তারপর নির্দিষ্ট ওই ট্রেনে টিডিআর ফাইল করুন।
  • টিডিআর সাবমিট হয়ে গেলে, রেলওয়ে সাধারণত তিন থেকে সাতদিনের মধ্যে ব্যাঙ্ক অ্য়াকাউন্টে টিকিটের দাম রিফান্ড করে দেয়।

কাউন্টার থেকে টিকিট কাটলে কী করবেন?

যদি স্টেশন বা কাউন্টার থেকে টিকিট কাটেন, তাহলে সেখানে গিয়ে আবেদন জানাতে হবে। যদি আপনি টিকিট ক্যানসেল না করেন, তাহলে রিফান্ড পাবেন না।

এক্ষেত্রে মনে রাখতে হবে, অন্য কোনও কারণে যদি যাত্রী টিকিট ক্যানসেল করেন, তাহলে সম্পূর্ণ রিফান্ড পাবেন না। ট্রেন ছাড়ার কতক্ষণ আগে টিকিট ক্যানসেল করছেন, তার উপরে ভিত্তি করে ক্যানসেলেশন চার্জ কাটা হয়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker