0%

‘শ্যামা: দ্য মিসিং চ্যাপ্টার’, বলিউডে প্রথমবার শ্যামাপ্রসাদের জীবনী, কারা অভিনয় করছেন?

SOBDIK NEWS: আবারও বড়সড় চমক দিতে তৈরি বলিউড। জীবনী ছবির ক্ষেত্রে বলিউডের অভিজ্ঞতা কম নয়। সিনে জগতের ব্যক্তিত্ব, ক্রীড়া জগৎ তথা রাজনৈতিক জগতের ব্যক্তিত্বদের জীবনী নিয়েও তৈরি হয়েছে ছবি। এবার পরিচালক মধুর ভাণ্ডারকর নিয়ে আসছেন এমন এক ছবি যেখানে সেলুলয়েডের পর্দায় জীবন্ত হয়ে উঠবে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (Dr Shyamaprasad Mukherjee)। নতুন জীবনী ছবি তৈরি করছেন তিনি, ‘শ্যামা: দ্য মিসিং চ্যাপ্টার’।

বলিউডে তৈরি হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Dr Shyamaprasad Mukherjee) জীবনী

ভারতের গৌরবময় ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ পৃষ্ঠাই চাপা পড়ে গিয়েছে। সেই ইতিহাসকে সকলের কাছে পৌছে দিতেই এই উদ্যোগ পরিচালকের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সবথেকে কম বয়সী উপাচার্য, পরবর্তীতে স্বাধীন ভারতের প্রথম সরকারের নেহরু ক্যাবিনেটের মন্ত্রী- শ্যামাপ্রসাদের জীবনের নানান অধ্যায় ছিল চমকপ্রদ।

Dr Shyamaprasad Mukherjee biopic to be filmed in bollywood

কী উঠে আসবে ছবিতে: তৎকালীন নেহরু সরকারের সঙ্গে ছিল তাঁর আদর্শগত বিরোধ। কিন্তু নিজের নীতি, আদর্শের সঙ্গে কোনোরকম আপোস করতে রাজি ছিলেন না শ্যামাপ্রসাদ। ছেড়ে দেন মন্ত্রীত্ব।। গড়ে তোলেন ভারতীয় জনসংঘ। তাঁর আদর্শ, রাজনৈতিক জীবন থেকে ১৯৫৩ সালে জম্মু ও কাশ্মীরের পারমিট প্রথার বিরুদ্ধে তাঁর প্রচার ও পুলিশি হেফাজতে তাঁর মৃত্যুর রহস্যময় অধ্যায় সবটাই উঠে আসবে ছবিতে।

আরও পড়ুন : মাত্র ২১ দিনে ১২ হাজার যাত্রী টয়ট্রেনে! পুজোর মরশুমে লক্ষ্মীলাভ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের

কী বললেন প্রযোজক: টানটান পলিটিক্যাল থ্রিলারের ছোঁয়া মিলবে এই ছবিতে। আদিত্য কুমার হালওয়াসিয়া, ভাণ্ডারকর এন্টারটেনমেন্ট, এ কে এইচ ভেঞ্চারসের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই ছবি। প্রযোজক আদিত্য কুমার হালওয়াসিয়া বলেন, ডঃ শ্যামাপ্রসাদের (Dr Shyamaprasad Mukherjee) জীবন আজকের প্রজন্মের কাছে সাহসিকতা ও দেশপ্রেমের এক বড় উদাহরণ। দেশের ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই ছবি তৈরির উদ্দেশ্য।

আরও পড়ুন : একটানা নয়, আগামী বছর থেকেই বদল পুজোর ছুটিতে, স্বাস্থ্য দপ্তরের কর্মীদের জন্য বড় ঘোষণা

পরিচালক বলেন, একজন পরিচালক হিসেবে এই প্রথম এমন এক ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে ছবি করা তাঁর কাছে বেশ চ্যালেঞ্জের। জানা যাচ্ছে, আগামী বছর থেকেই শুরু হয়ে যাবে ছবির শুটিং। তবে ছবিতে কারা অভিনয় করছেন তা এখনও স্পষ্ট নয়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker