0%

মুকেশ আম্বানির ম্যাজিকে শেয়ার বাজারে শোরগোল! Jio-র IPO গড়ল দুর্ধর্ষ বিশ্বরেকর্ড

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির সংস্থা জিও প্ল্যাটফর্মসের IPO (Jio IPO)-কে ঘিরে শেয়ার বাজারে (Share Market) ব্যাপক শোরগোল দেখা গিয়েছে। বিনিয়োগকারীরা সংস্থাটির শেয়ার কিনতে এতটাই আগ্রহী যে আবেদনের সংখ্যা ১ কোটি ৩৮ লক্ষ ছাড়িয়ে গেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, জিও প্ল্যাটফর্মসের IPO (Jio Platforms IPO) বিশ্বের প্রথম পাবলিক ইস্যু হিসাবে ১ কোটিরও বেশি আবেদন পেয়েছে। IPO-টিতে মোট ৭.৪০ লক্ষ কোটি টাকার বিপুল পরিমাণ দরপত্র জমা পড়েছে এবং এটি ১.৩৮ কোটিরও বেশি বিনিয়োগকারীর কাছ থেকে আবেদন পেয়েছে। যার ফলে এর মোট গ্রাহক সংখ্যা ২২.১৯ গুণ বেড়েছে।

Jio-র IPO (Jio IPO) গড়ল দুর্ধর্ষ বিশ্বরেকর্ড:

জানিয়ে রাখি যে, জিও-র IPO গত ২১ অক্টোবর শুরু হয় এবং নিলামের শেষ দিন ছিল ২৩ অক্টোবর। প্রথম দিনেই ইস্যুটি ব্যাপক সাড়া পায় এবং শেষ দিনে বিনিয়োগকারীদের আগ্রহ এখন একটি নতুন রেকর্ড স্থাপন করেছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল। মূলত, জিও প্ল্যাটফর্মস-এর এই IPO-র মূল্য প্রায় ৩০,২১৩ কোটি টাকা। এজন্য শেয়ারটির প্রাইস ব্যান্ড শেয়ার প্রতি ১,০৬৫ টাকা থেকে ১,১১৯ টাকা রাখা হয়েছে। সংস্থাটির IPO ভারতের অন্যতম বৃহত্তম পাবলিক অফারিং। এটি প্রায় ২ দশকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রথম IPO। এই কারণে বাজারে আগে থেকেই অনেক আলোচনা চলছিল।

Buzz in the stock market! Jio IPO sets a stunning record.

IPO-টি কত গুণ সাবস্ক্রাইব হয়েছে: ২৩ অক্টোবর দুপুর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, জিও প্ল্যাটফর্মসের IPO প্রায় ৭.৫ গুণ সাবস্ক্রাইব হয়েছিল। এর মানে হল, বিক্রির জন্য যে সংখ্যক শেয়ার দেওয়া হয়েছিল, তার প্রায় ৭.৫ গুণ বেশি শেয়ারের জন্য দরপত্র পাওয়া গিয়েছিল।

আরও পড়ুন: ভারতে মিলল ‘গুপ্তধন’! প্রাকৃতিক গ্যাসের নতুন ভাণ্ডার খুঁজে পেল অয়েল ইন্ডিয়া

ভেঙেছে রেকর্ড: উল্লেখ্য যে, এই বিষয়টি একটি পাবলিক ইস্যুর জন্য এত বিপুল সংখ্যক আবেদন বিনিয়োগকারীদের জোরালো অংশগ্রহণ প্রমাণ করে। এর আগে, ওয়ারি এনার্জিসের IPO-তে রেকর্ড সংখ্যক প্রায় ৯৭ লক্ষ আবেদন জমা পড়েছিল। জিও প্ল্যাটফর্মস এই সংখ্যাটি অতিক্রম করেছে।

আরও পড়ুন: আদানি গ্রুপের এই সংস্থায় ১৩৪ শতাংশের মুনাফা! তবুও, পতন শেয়ারে

শেয়ার কবে লিস্টিং হবে: জিও প্ল্যাটফর্মসের শেয়ার ২৮ অক্টোবর, ২০২৬ তারিখে লিস্টিং হবে বলে অনুমান করা হচ্ছে। লিস্টিংয়ের দিনই শেয়ার বাজারে এর লেনদেন শুরু হবে এবং তখনই জানা যাবে ইস্যু প্রাইসের তুলনায় শেয়ারটি কোন দামে লেনদেন শুরু করবে।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker