0%

‘আমরা তো বন্ধু ভেবে খেলছিলাম’, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতের দুরবস্থার কারণ ব্যাখ্যা অভিষেকের

দাপুটে জয় দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই রেকর্ড রান তাড়া করে জিতেছেন শ্রেয়স আইয়াররা। অথচ কিছুদিন আগে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নড়বড়ে দেখিয়েছে ভারতকে। যদিও সিরিজ শেষ পর্যন্ত ড্র হয়েছে। কিন্তু কেন এই অবস্থা? অভিষেক শর্মার ব্যাখ্যা, ক্যারিবিয়ানদের ‘বন্ধু’র মতো ভেবেছিলেন তাঁরা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। তার আগে শাই হোপরা রেকর্ড ২৫০ রান তাড়া করে জিতেছে। বোলিং বিভাগে দুর্বলতা, ফিনিশিংয়ের অভাব থেকে শ্রেয়স আইয়ারের অফ ফর্ম নিয়ে বহু চর্চা হয়েছে। তবে নিউজিল্যান্ড সিরিজে যেন সেগুলো উধাও। প্রথম ম্যাচেই বিরাট রান করে জিতেছে ভারত। তার নেপথ্যে অভিষেক শর্মার মন্ত্র।

বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওয় ম্যাচের আগে দলের উদ্দেশ্যে অভিষেক বক্তব্য রাখেন। সেখানে ভারতের তারকা ওপেনার বলেন, “আমার তরফ থেকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অনেক ভুল হয়েছে। সবারই হয়েছে। আমরা প্রত্যেকেই কিছু না কিছু ভুল করেছি। আমরা এমনভাবে খেলেছি, যেন ওরা আমাদের বন্ধু। আমার ধারণা, সবাই এরকম ভেবেছিল। নিউজিল্যান্ড কিন্তু আমাদের চ্যালেঞ্জ জানাবে। চলো, দেখিয়ে দিই কেন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন?আমরা এখানে আধিপত্য করতে এসেছি। আর প্রথম ম্যাচ থেকেই জিতব।”

তারপর অভিষেকের সংযোজন, “পাঞ্জাবিতে আমরা বলি, যদি আমরা এক ছন্দে খেলি। তাহলে ভালো খেলব। তাই চলো আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতি।” সেটা করে দেখিয়েছে ভারত।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker