0%

AC বাসে চেপে কল্যাণী থেকে দিঘা! নতুন বাসের স্টপেজ, ভাড়া, টাইমটেবিল জানুন

বাংলা হান্ট ডেস্কঃ বাঙালির কাছেপিঠে ভ্রমণ ডেস্টিনেশনের অন্যতম দিঘা (Digha)। হাতে দু-তিনদিনের ছুটি পেলেই সৈকত শহরে ছুটে যান অনেকে। এবার সেই দিঘা যাওয়া আরও সহজ। কারণ কল্যাণী থেকে দিঘা (Kalyani-Digha Bus) অবধি নতুন এসি বাস পরিষেবা চালু হয়ে গিয়েছে।

কল্যাণী থেকে দিঘা এসি বাসের ভাড়া কত? (Kalyani-Digha Bus)

এর আগে কল্যাণী থেকে দিঘা যেতে হলে ট্রেন ধরে কলকাতা ছুটতে হত। তবে এবার ঘরের কাছ থেকেই বাস ছাড়বে। ‘অমনি গো’ নামের একটি বাস সংস্থা কল্যাণী-নৈহাটি থেকে ভায়া ডানলপ হয়ে কাঁথি, দিঘা, উদয়পুর যাওয়ার জন্য নতুন এসি বাস পরিষেবা চালু করেছে। সংশ্লিষ্ট সংস্থার কর্মীদের দাবি, এই বাসটি যেমন ঝকঝকে-চকচকে, তেমনই আরামদায়ক। ফলে দীর্ঘ যাত্রাপত্রে যাত্রীদের কোনও রকম সমস্যা হবে না।

আরও পড়ুনঃ অরূপ-স্বরূপের বাড়িতে মিলল ‘রহস্যময় ঘর’এর খোঁজ! ভিতরে কী আছে? তুঙ্গে জল্পনা

জানা গিয়েছে, এই এসি বাসটির স্টপেজ হল, কল্যাণী স্টেশন> আইটিআই মোড়> ব্যারাকপুর স্টেশন> ডানলপ> নিবেদিতা সেতু> সলপ> কোনা এক্সপ্রেস> উলুবেড়িয়া (নিমদীঘি)> বাগনান> কোলাঘাট> মেচেদা> নন্দকুমার(হাইরোড)> কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড> দিঘা বাইপাস> অলঙ্কারপুর> ওল্ড দিঘা> নিউ দিঘা-দিঘা বর্ডার (উদয়পুর)।

Kalyani-Digha bus new AC bus started check out ticket price timetable

সকাল ৬:২০ নাগাদ কল্যাণী রেলওয়ে স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে বাসটি ছাড়বে। দুপুর আড়াইটের কিছু আগে দিঘা বর্ডারে ঢুকবে বলে খবর। জানা গিয়েছে, আগামী ১০ জুন অবধি এই অফার থাকবে। কল্যাণী থেকে দিঘা বর্ডার অবধি মাথাপিছু ৩০০ টাকা করে খরচ পড়তে পারে বলে খবর। ঝাঁ চকচকে এই এসি বাসে পুশব্যাক সিট, বিনামূল্যে ওয়াইফাই, চার্জিং পয়েন্ট সহ একাধিক সুবিধা পাওয়া যাবে।

দিঘা মানেই বাঙালির অত্যন্ত প্রিয় একটি ট্রাভেল ডেস্টিনেশন। জগন্নাথ মন্দির হওয়ার পর সেখানে পর্যটকদের ভিড় আরও বেড়েছে। এবার কল্যাণী থেকে সৈকত শহরে যাওয়া আরও সহজ হয়ে গেল। এসি বাসে চেপে আরামে গন্তব্যে পৌঁছে যেতে পারবেন পর্যটকেরা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker