0%

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন স্নাতকেরা

বাংলা হান্ট ডেস্ক: এবার চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। কারণ রাষ্ট্রীয়ত্ত সংস্থায় কর্মখালি। সিনিয়র ম্যানেজার, ম্যানেজার ওর ডেপুটি ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। যার জন্য মোট শূন্য পদ রয়েছে ৭০ টি। ৎ কিভাবে এখানে আবেদন করবেন তার সম্পূর্ণ তথ্য রইল আজকের প্রতিবেদনে (Job Requirement)।

স্নাতকদের জন্য সুখবর, কর্মী নিচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা (Job Requirement)

জিনা যায় হিন্দুস্তান কপার লিমিটেড-এ উল্লিখিত পদে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদের জন্য ইঞ্জিনিয়ারি, বিজ্ঞান, বাণিজ্য, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন শাখার অধীনে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়াও যাঁরা ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন (Job Requirement)।

Job Recruitment good news for graduates state-owned companies are hiring

আরও পড়ুন: ফের কমল সোনার দাম! আজকে ১ ভরি সোনার গহনার লেটেস্ট রেট কত জানুন

এই চাকরির জন্য সিনিয়র ম্যানেজার হিসাবে অনূর্ধ্ব ৪৭ বছর, ম্যানেজার পদে অনূর্ধ্ব ৪২ বছর এবং ডেপুটি ম্যানেজার পদে অনূর্ধ্ব ৪০ বছর বয়সিদের আবেদন গ্রহণ করা হবে। উল্লিখিত পদে নিযুক্তেরা ৯৩ হাজার ৪০০ টাকা থেকে ১ লক্ষ ৩০ হাজার ৭৬০ টাকা পারিশ্রমিক পাবেন।

কীভাবে যোগ্যতা যাচাই হবে?

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

এছাড়াও অনলাইনে ফর্ম পূরণ করে সমস্ত নথি পেশ করতে হবে। ২৫ জুন পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনমূল্য ৫০০ টাকা। কবে ইন্টারভিউ হতে চলেছে, তা ওয়েবসাইট মারফত জানিয়ে দেওয়া হবে। তাই সকল আবেদনকারীকে ওয়েবসাইটের নজর রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে (Job Requirement)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker