Vaibhav Sooryavanshi: “ওর আপাতত উচিত….”, ভারতীয় দলে সুযোগ পেতেই সূর্যবংশীকে নিয়ে মুখ খুললেন সৌরভ! দিলেন মূল্যবান পরামর্শ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মুখে কেবলমাত্র একটি নাম, আর সেই নামটি হলো ১৫ বছর বয়সী বিস্ময় বালক ‘বৈভব সূর্যবংশী’ (Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে ঝড় তুলে তিনি সমর্থকদের মনে চিরস্থায়ী জায়গা করেছেন। আইপিএলে (IPL 2026) অসাধারণ পারফরম্যান্স করার পর তিনি ডাক পেয়েছেন ভারতীয় দলে (Indian Cricket Team)। কিন্তু এখনই প্রচারের আলোয় তার চোখ ধাঁধিয়ে দিতে নিষেধ করছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
ভারতীয় দলে ডাক পেতেই শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে দিয়েছেন বৈভব। শচীন যখন নিজে ভারতীয় দলে ডাক পেয়েছিলেন তখন তার বয়স ছিল ১৬ বছর। কিন্তু মাত্র ১৫ বছর বয়সে ভারতীয় দলে ডাক পেয়ে এখন সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ভারতের স্কোয়াডে সুযোগ পাওয়ার রেকর্ড মাস্টার ব্লাস্টারের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন সূর্যবংশী। এখন দেখার প্রথম একাদশের সুযোগ পেলে তিনি নীল জার্সি গায়ে একই রকম আগ্রাসন ধরে রাখতে পারেন কিনা।

গত আইপিএলে অরেঞ্জ ক্যাপের পাশাপাশি আরও একাধিক ব্যক্তিগত পুরস্কার জিতেছেন বৈভব। বিশ্বের তাবোড়-তাবোড় তারকা বোলারদের তিনি শাসন করেছেন ব্যাট হাতে। খুব স্বাভাবিকভাবেই এখন প্রত্যেক ভারতীয় ক্রিকেটপ্রেমীর মনে তিনি জায়গা করে নিয়েছেন। কিন্তু ঠিক এই জায়গাতেই তাকে নিয়ে সতর্ক থাকতে চাইছেন সৌরভ গাঙ্গুলী।
আরও পড়ুন: সূর্যকুমার ও শ্রেয়স আইয়ার প্রসঙ্গে মুখ খুললেন রোহিত! ফাঁস করলেন আসল কারণ
একটি বিশেষ সাক্ষাৎকারে বৈভব সূর্যবংশী প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সৌরভ বলেছেন, “আমাদের ওকে ওর মতো থাকতে দেওয়া উচিত, ওর বয়স এখন মাত্র ১৫ বছর। আমার মনে হয় না ও চাপ নিয়ে খুব বেশি ভাববে। আমরা ওকে আইপিএলে খেলতে দেখেছি, কিন্তু ভারতের হয়ে খেলার চাপটা অন্যরকম। আমার মতে ওকে নিয়ে অতিরিক্ত কথা বলে ওর কাজটা কঠিন করে তোলার প্রয়োজন নেই। ওর উচিত ওর নিজের স্বাভাবিকতা ধরে রাখা।”
আরও পড়ুন: ইতিহাস বদলে দিলো ভারতীয় দল! কোহলি, ধোনি যে কাজ পারেননি তাই করে দেখালেন শুভমান গিল
এই প্রসঙ্গে একই ধারণা পোষণ করেন বৈভব সূর্যবংশীর পিতা সঞ্জীব সূর্যবংশী। শচীনের সঙ্গে নিজের ছেলের তুলনায় প্রসঙ্গ উঠলে তিনি মন্তব্য করেছেন, “দেখুন, এখনই বৈভবকে শচীন বা ব্র্যাডম্যানের সাথে তুলনা করা একেবারেই ঠিক কাজ নয়। এই কিংবদন্তিরা এত দীর্ঘ সময় ধরে খেলেছেন এবং এত অসাধারণ সব মুহূর্ত উপহার দিয়েছেন যা কল্পনা করলেই চমকে উঠতে হয়। এই মুহূর্তে বৈভব তাদের পায়ের ধুলোর সমানও নয়। এই তুলনা করা উচিত নয়।”




