0%

Agnimitra Paul compares TMC with tukde tukde gang

তৃণমূল কংগ্রেসের নতুন নাম দিলেন রাজ্যের পুর ও নগরোয়ন্নন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বললেন, টিএমসি নয়, ওরা টিটিজি হয়ে গিয়েছে – ‘টুকরে টুকরে গ্যাং’। ২১ জুলাই, শহিদ দিবস উদযাপনে কলকাতা জুড়ে একাধিক প্রস্তুতি চলছে নানা শিবির থেকে। তা নিয়ে খোঁচা দিতে গিয়েই অগ্নিমিত্রা বললেন, ‘‘তৃণমূলের আর কী আছে? আমি তো জানি টুকরে টুকরে গ্যাং। ওটা আর টিএমসি নেই, টিটিজি হয়ে গিয়েছে – টুকরে টুকরে গ্যাং।” তাঁর আরও কটাক্ষ, “তৃণমূলের সকলেই জালি। প্রত্যেকটা কার্যালয়ই জালি।”

শনিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারের ‘সৃজনী’ প্রেক্ষাগৃহে বর্নোওয়াল সমাজের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূল আমলের দুর্নীতি নিয়ে ফের আক্রমণাত্মক হয়ে ওঠেন। তাঁর কথায়, “আমার দপ্তরে এত নোংরা জমে আছে যে, নালি পরিষ্কার করতেই সময় কেটে যাচ্ছে। ১৫ বছর ধরে তৃণমূল শুধু দুর্নীতি করে গিয়েছে, কোনও কাজ করেনি।”

তৃণমূলের অন্দরের কোন্দল ও একুশে জুলাই একাধিক জায়গায় শহিদ দিবস পালন সম্পর্কে অগ্নিমিত্রার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তাতে মন্ত্রী বলেন, ‘‘ওটা তো টুকরে টুকরে গ্যাং হয়ে গিয়েছে। টিএমসি আর নেই, টিটিজি হয়ে গিয়েছে। আর রাজীব বন্দ্যোপাধ্যায় অভিষেককে নিশানা করছেন কীভাবে? উনি কি সৎ মানুষ? সুবিধা পাওয়ার জন্য চার্টার্ড প্লেনে চেপে দিল্লি গিয়ে গৃহমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। টিকিট নিয়ে হেরে যাওয়ার পর আবার তৃণমূলে ফিরে গেলেন। ওই দলের কেউ সৎ নয়।”

এরপরই তৃণমূলের অন্দরের কোন্দল ও একুশে জুলাই একাধিক জায়গায় শহিদ দিবস পালন সম্পর্কে অগ্নিমিত্রার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তাতে মন্ত্রী বলেন, ‘‘ওটা তো টুকরে টুকরে গ্যাং হয়ে গিয়েছে। টিএমসি আর নেই, টিটিজি হয়ে গিয়েছে। আর রাজীব বন্দ্যোপাধ্যায় অভিষেককে নিশানা করছেন কীভাবে? উনি কি সৎ মানুষ? সুবিধা পাওয়ার জন্য চার্টার্ড প্লেনে চেপে দিল্লি গিয়ে গৃহমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। টিকিট নিয়ে হেরে যাওয়ার পর আবার তৃণমূলে ফিরে গেলেন। ওই দলের কেউ সৎ নয়।”

বদলের বাংলায় শিল্পায়নের প্রসঙ্গ তুলে অগ্নিমিত্রার দাবি, ‘‘বিজেপি সরকার গঠনের পর রাজ্যে একের পর এক বিনিয়োগ আসছে। আগে বড় বড় নামওয়ালা বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন হয়েছে। কিন্তু আগের সরকার কোনও দিন শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। আমাদের সরকারের মাত্র ৭০ দিনের মধ্যেই বড় বড় শিল্পের উদ্বোধন হচ্ছে। প্রথমে ৭০০ কোটি টাকার প্রকল্প, তারপর শ্যাম স্টিলের ১,৫০০ কোটি টাকার বিনিয়োগ, আর রবিবার ৬০০ কোটি টাকার আরও একটি শিল্প প্রকল্পের শিলান্যাস হতে চলেছে। পশ্চিম বর্ধমান জেলাকেও শিল্পোন্নয়নের ক্ষেত্রে এগিয়ে আসার জন্য বলা হচ্ছে এবং সেই উন্নয়ন নিয়ে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বৈঠক হচ্ছে।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker