0%

DA নিয়ে চর্চার মাঝেই নয়া পে কমিশন নিয়ে পদক্ষেপ, কলকাতায় বসতে চলেছে বৈঠক

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি সরকার সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশনের ঘোষণা করেছে। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের (Government Employees) জন্য আগেই ঘোষণা হয়েছে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের (8th pay commission)। ডিএ বৃদ্ধি নিয়েও চৰ্চা চলছে। এরই মধ্যে ফের অষ্টম পে কমিশন নিয়ে চলতি সপ্তাহেই বৈঠক রয়েছে কলকাতায়।

সরকারি কর্মীদের অষ্টম পে কমিশন সংক্রান্ত আপডেট | Government Employees

সূত্রের খবর, ৬ ও ৭ জুলাই বেতন কমিশনের প্রতিনিধিরা থাকছেন ওড়িশার ভুবনেশ্বরে। সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক শেষ করে এই সপ্তাহেই দ্বিতীয় বৈঠক আগামী ৯ ও ১০ জুলাই হতে চলেছে কলকাতায়। জানা গিয়েছে, বিভিন্ন অঞ্চলের মতামত সংগ্রহের লক্ষ্যে দেশজুড়ে চলতে থাকা বৃহত্তর পরামর্শ প্রক্রিয়ার অংশ এই যাত্রা।

সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সরকারি সংস্থার প্রতিনিধি, কর্মী সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। দেশজুড়ে বিভিন্ন শহরে কর্মচারী সংগঠন, পেনশনভোগী এবং সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে আলোচনা করতেই এই বৈঠক।

কমিশন দেশের বিভিন্ন প্রান্তে নানা কর্মচারী সংগঠন, পেনশন প্রাপক ও সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে গিয়ে গিয়ে আলোচনা করছে। বিশেষজ্ঞদের মতে, অষ্টম বেতন কমিশনের আলোচনার মধ্যে এমন আঞ্চলিক আলোচনাগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন: প্রণামী চুরি বিতর্কের পর গৃহীত চম্পত রাইয়ের ইস্তফা! রাম মন্দিরের ট্রাস্টের শীর্ষপদের দায়িত্বে কে?

লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের নয়া পে কমিশনের জন্য এই সমস্ত বৈঠকের প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞমহলের। দেশের ৫০.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীর ও ৬৯ লক্ষ পেনশনভোগীর জন্য সুখবর বয়ে নিয়ে আসতে চলেছে অষ্টম পে কমিশন। নয়া পে কমিশনে কতটা বেতন বৃদ্ধি হবে তা নির্ভর করছে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর। তবে এখন পর্যন্ত সরকার ফিটমেন্ট ফ্যাক্টরের মতো গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে কোনো আপডেট সামনে আনেনি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker