0%

Rachana Banerjee: রচনার পর কে? ‘দিদি নাম্বার ওয়ান’ ঘিরে শুরু জোর চর্চা

 বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ বহু বছর ধরেই দর্শকদের কাছে আবেগের নাম। এই অনুষ্ঠানের সঙ্গে যেমন জড়িয়ে রয়েছে অসংখ্য সাধারণ নারীর জীবনের গল্প, তেমনই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে অভিনেত্রী রচনা ব্যানার্জির নাম। দীর্ঘ সময় ধরে তাঁর সঞ্চালনায় অনুষ্ঠানটি দর্শকদের ঘরের সদস্য হয়ে উঠেছে। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, এই জনপ্রিয় শোয়ে বড় পরিবর্তন আসতে চলেছে।

টেলিভিশন মহলে জোর গুঞ্জন, আগামী দিনে ‘দিদি নাম্বার ওয়ান’-এর সঞ্চালকের আসনে হয়তো আর দেখা যাবে না রচনা ব্যানার্জিকে। পরিবর্তে নতুন মুখ হিসেবে উঠে আসছে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির নাম। যদিও চ্যানেল বা সংশ্লিষ্ট কোনও পক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি, তবুও এই খবর ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

Alia Bhatt: রাহার ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত আলিয়ার, মঞ্চ না খেলাধুলা আঙ্কি নেতৃত্ব- কোন পথে হাঁটবে কন্যা?

অনুষ্ঠানটির ইতিহাস ঘাঁটলে দেখা যায়, শুরু থেকেই রচনা এই শোর মুখ ছিলেন না। প্রথমদিকে সঞ্চালনার দায়িত্ব সামলেছিলেন পুষ্পিতা মুখোপাধ্যায়। পরবর্তীতে দেবশ্রী রায় এবং জুন মালিয়ার মতো তারকারাও এই মঞ্চে এসেছেন। কিন্তু জনপ্রিয়তার নিরিখে রচনা ব্যানার্জিই হয়ে ওঠেন এই অনুষ্ঠানের সবচেয়ে পরিচিত এবং গ্রহণযোগ্য মুখ। তাঁর সহজ উপস্থাপনা, অংশগ্রহণকারীদের সঙ্গে আন্তরিক যোগাযোগ এবং স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্ব অনুষ্ঠানটিকে অন্য উচ্চতায় পৌঁছে দেয়।

তাহলে হঠাৎ এই পরিবর্তনের সম্ভাবনা কেন? ইন্ডাস্ট্রির একাংশের মতে, অনুষ্ঠানের নির্মাতারা এবার শোর ফরম্যাটে বড়সড় পরিবর্তন আনতে চাইছেন। দীর্ঘদিন একই ধাঁচে চলার পর নতুনত্ব আনতে নতুন সঞ্চালকের কথা ভাবা হচ্ছে। দর্শকদের কাছে অনুষ্ঠানটিকে আরও আধুনিক ও ভিন্ন আঙ্গিকে তুলে ধরার পরিকল্পনাও নাকি রয়েছে।

Samantha Ruth Prabhu: স্বামী রাজের পরামর্শেই নেন বেশিরভাগ সিদ্ধান্ত, জানালেন সামান্থা রুথ প্রভু

অন্যদিকে রাজনৈতিক পরিস্থিতিকেও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজ্যে পালাবদল হয়েছে। রচনা বর্তমানে একজন সাংসদ। ফলে তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক ব্যস্ততা আগের তুলনায় অনেক বেড়েছে। সেই কারণে শুটিংয়ের জন্য পর্যাপ্ত সময় দেওয়া তাঁর পক্ষে কঠিন হয়ে উঠছে বলেই মনে করছেন অনেকে।

তবে শেষ পর্যন্ত ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে সত্যিই কি নতুন মুখ দেখা যাবে, নাকি রচনাই আবারও নিজের পরিচিত জায়গায় ফিরবেন—সেই উত্তর সময়ই দেবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker