South Bengal Weather: শনিতে আরও বাড়বে ঝড়-বৃষ্টি, কালবৈশাখীর সতর্কতা দক্ষিণবঙ্গের ৬ জেলায়: আগাম খবর

সবদিক নিউজ:প্রায় গোটা উত্তরবঙ্গেই ছড়িয়ে পড়েছে মৌসুমি বায়ু। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বর্ষা প্রবেশ না করলেও বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আপাতত কয়েকদিন গোটা রাজ্য জুড়েই বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, তবে তাতে গরম ও অস্বস্তি খুব একটা কমবে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আজ সকাল থেকেই মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে। বিকেলের পরও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় এবং কালবৈশাখীর পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর।
এদিন কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গেও ঝড়বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। পাশাপাশি অনুকূল বায়ুপ্রবাহের কারণে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়-বৃষ্টি হতে পারে আগামী বুধবার পর্যন্ত।
আগামীকাল শনিবারও মোটের উপর বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে অধিক বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। ভিজতে পারে শহর কলকাতাও। একাধিক জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কালবৈশাখীর সতর্কতা রয়েছে বীরভূম, নদিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

আরও পড়ুন: হিংসাত্মক বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি! বাতিল হবে টিম ইন্ডিয়ার আয়ারল্যান্ড সফর? চিন্তা বাড়ছে BCCI-র
উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও দার্জিলিং জেলার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনায় ‘কমলা সতর্কতা’ জারি করেছে আবহাওয়া দপ্তর। ঝোড়ো হাওয়ার সতর্কতাও থাকছে সাথে। কিছু কিছু জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হতে পারে ঝড়।




