Vaibhav Sooryavanshi: বড় পরিবর্তন দেখা যাবে ভারতীয় দলে! বৈভব সূর্যবংশীকে জায়গা দিতে এই তারকাকে ছাঁটবেন গম্ভীর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আয়ারল্যান্ডের বিরুদ্ধে (Ireland vs India) হেরে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। অভিষেক শর্মা (Abhishek Sharma) ছাড়া গোটা টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ ব্যাট হাতে আইরিশদের বিরুদ্ধে। এই প্রথমবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের লজ্জা পেতে হয় ভারতকে। এরপর ২ ম্যাচের সিরিজে হার বাঁচানোর লক্ষ্যে বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) দলে খেলানোর পরিকল্পনা করছেন গৌতম গম্ভীররা (Gautam Gambhir)।
শ্রেয়স আইয়ার জমানার প্রথম ম্যাচে সূর্যবংশীকে একাদশে না দেখে হতাশ হয়েছেন একটা বড় অংশের ক্রিকেটপ্রেমীরা। তিনি একজন এন্টারটেইনার, শুধুমাত্র তার ব্যাটিং দেখার জন্যই টিভির পর্দায় চোখ রাখতে প্রস্তুত ছিলেন একাধিক ক্রিকেটপ্রেমী। কিন্তু টসের পর প্রথম ম্যাচের ভারতীয় একাদশে তাকে না দেখে আশ্চর্য হয়ে যান অনেকেই।

তার অনুপস্থিতিতে অভিষেক শর্মা বাদে গোটা ভারতীয় টপ অর্ডার অসহায় আত্মসমর্পণ করে আইরিশ বোলারদের সামনে। আইপিএলের মতো পাটা ব্যাটিং বান্ধব উইকেট না পেয়ে খেই হারিয়ে ফেলেন সঞ্জু স্যামসন, ঈশান কিষাণরা। কিন্তু সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এখনই এই দুই তারকাকে বাদ দিয়ে দল নামানোর কথা ভাবতে নয় টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: রোহিত শর্মাকে দল থেকে বাদ দিক BCCI! হিটম্যানকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন ভারতীয় তারকা ক্রিকেটার
তাহলে কার জায়গায় দলে আসবেন সূর্যবংশী? মনে করা হচ্ছে তিলক ভার্মার পরিবর্তে ১৫ বছর বয়সী এই ওপেনারকে সুযোগ দিতে চলেছেন শ্রেয়স আইয়াররা। সিরিজের প্রথম ম্যাচে ব্যর্থ হলেও বিশ্বকাপ ও আইপিএলে ব্যাট হাতে ভালো ছন্দে ছিলেন ঈশান ও সঞ্জু। অপরদিকে তিলক গোটা বিশ্বকাপে মনে রাখার মতো উল্লেখযোগ্য কোনও ইনিংস খেলেননি। ফলস্বরূপ তার ওপরেই খাঁড়ার ঘা পড়তে চলেছে বলে অনুমান ভারতীয় ক্রিকেট অনুরাগীদের।
আরও পড়ুন: কোহলির সাথে সরাসরি কথা বলুক গম্ভীর! বিশ্বকাপের আগে BCCI-কে ধমক বিশ্বজয়ী ক্রিকেটারের
বৈভব দলে এলে তিন নম্বরে নেমে আসবেন সঞ্জু। ঈশানকে নামতে হবে চার নম্বরে। অধিনায়ক শ্রেয়স আইয়ার পাঁচ নম্বরে নেমে মিডল অর্ডারের দায়িত্ব সামলাবেন। এই নতুন ভূমিকা তাদের কাছে যে খুব কঠিন হবে, এমনটা মনে করছে না টিম ম্যানেজমেন্ট। তার পাশাপাশি বল হাতে গত কয়েক ম্যাচে ভারতের জার্সিতে চূড়ান্ত ব্যর্থ প্রসিদ্ধ কৃষ্ণা আর একটি সুযোগ পান কি না, সেইদিকেও নজর থাকবে সকলের।




