0%

আইপিএল অভিযান শেষে অঝোরে কান্না বৈভবের, চোখে জল অশ্বিনেরও, মনখারাপ দেশবাসীর!

এক ১৫ বছর বয়সি ক্রিকেটারের জন্য মনখারাপ দেশবাসীর। এমন দৃশ্য কেউ কখনও দেখেছে? কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু- সব দলের ভক্তদের এক করে দিয়েছে বৈভব সূর্যবংশী। কিন্তু কোয়ালিফায়ার ২-এ গুজরাট টাইটান্সের কাছে রাজস্থান রয়্যালস হেরে যাওয়ায় আইপিএল অভিযান শেষ বৈভবের। ফের অল্পের জন্যে সেঞ্চুরি মিস। ম্যাচের পর হাপুস নয়নে কাঁদতে দেখা গেল বিস্ময় প্রতিভাকে।

এই বিষয়ে আরও খবর

কান্না যে ছোঁয়াচে, তা বৈভবের জন্য ফের প্রমাণিত হল। ফাইনালে দেখা যাবে না তাকে। রাজস্থান সমর্থকদের মনখারাপ হওয়া খুব স্বাভাবিক। কিন্তু দেশের সব ক্রিকেট ভক্তও ফাইনালে বৈভবকে ‘মিস’ করবে। ১৫ বছর বয়সে যা যা করা সম্ভব নয়, তার সব কটা করেছে সে। ২৩৭ স্ট্রাইক রেটে ৭৭৬ রান। গড় প্রায় পঞ্চাশ। ৭২টা ছক্কা। চারবার ম্যাচের সেরা। এলিমিনেটরে ৯৭, কোয়ালিফায়ারে ৯৬। অল্পের জন্য সেঞ্চুরি মিস। যেন বৈভবের নয়, এই সেঞ্চুরিগুলো দেশের ক্রিকেট ভক্তরা মিস করেছে।

তবে শুভমান গিলের সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ম্যাচ হারে রাজস্থান। ম্যাচের পর দেখা গেল, কমলা টুপিতে মুখ লুকিয়েছে বৈভব। কান্না চাপার আপ্রাণ চেষ্টা। এই অবস্থায় প্রাপ্তবয়স্কদেরই চোখের জল বাঁধ মানে না৷ সেখানে বৈভবের বয়স তো মাত্র ১৫। খানিক পরে দেখা গেল হাপুস নয়নে কাঁদছে। যা দেখে দেশের অনেক ক্রিকেট ভক্তদের চোখেই জল চলে আসে। এমনকী ধারাভাষ্য দিতে থাকা রবিচন্দ্রন অশ্বিনের চোখেও জল দেখা যায়। 

বৈভবের আইপিএল অভিযান শেষ। এবার দেখার কবে জাতীয় দলে অভিষেক হয়। তবে নিজের সেঞ্চুরি নিয়ে খুব একটা চিন্তিত নয়। ম্যাচের আগে সে বলেছিল, “যদি দল জেতে, তাহলে সেঞ্চুরি না করলেও চলবে।” খাঁটি টিমম্যানের পরিচয়। যদিও কোয়ালিফায়ার ২-এ দলও জেতেনি। সামনের বছর যে ‘ইউনিভার্স বেবি বস’ আরও বিধ্বংসী হয়ে উঠবে, সে কথা বলাই বাহুল্য!

এই বিষয়ে আরও খবর

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker