আয়ারল্যান্ডের বিরুদ্ধে কেন অভিষেকের সুযোগ পেলেন না বৈভব সূর্যবংশী? অবশেষে সামনে এল কারণ

সবদিক নিউজ: আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২ ম্যাচের T20 সিরিজে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) টিম ইন্ডিয়ায় (Team India) স্থান পেলেও অভিষেকের সুযোগ পাননি। এদিকে, দুরন্ত ফর্মে থাকা ১৫ বছর বয়সী এই ব্যাটারের অভিষেক না ঘটায় অবাক হয়েছেন অনেকেই। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই T20 সিরিজে ভারতীয় দলের পরাজয়ের পর বৈভবের অভিষেক না হওয়ায় শুরু হয়েছে সমালোচনাও। মূলত, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলে নির্বাচিত হওয়ার পর থেকেই বৈভবের আন্তর্জাতিক অভিষেকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। অনেকেই আশা করেছিলেন যে রাজস্থান রয়্যালসের এই তারকা খেলোয়াড় আয়ারল্যান্ডের মাটিতে ভারতের হয়ে তাঁর প্রথম ম্যাচ খেলবেন। তবে, তা ঘটেনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২ টি ম্যাচেই বৈভবকে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল।
আয়ারল্যান্ডে অভিষেকের সুযোগ পেলেন না বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi):
মূলত, বেলফাস্টে খেলা ২ টি ম্যাচেই টিম ইন্ডিয়া অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের উদ্বোধনীওপেনিং জুটির ওপর নির্ভর করেছিল। তবে, এই জুটি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। অনেকেই মনে করেন যে, প্লেয়িং ইলেভেনে বৈভব সূর্যবংশীর অন্তর্ভুক্তি হয়তো পরিস্থিতি পাল্টে দিতে পারত।

তবে, শুধু ওপেনাররাই নয়, আয়ারল্যান্ড সফরে পুরো ভারতীয় ব্যাটিং লাইন-আপই শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিল। আয়ারল্যান্ডের কাছে শোচনীয় পরাজয়ের পর টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন দুশখাতে এবার একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। মূলত, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২ টি ম্যাচেই কেন বৈভিবকে সুযোগ দেওয়া হয়নি, তাঁর কারণ উপস্থাপিত করেছেন তিনি।
হতে চান দক্ষ সাংবাদিক? আপনার স্বপ্নপূরণ করবে বাংলা হান্ট মিডিয়া একাডেমি, চলছে ভর্তি
কী জানিয়েছেন রায়ান: তিনি বলেছেন যে, আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য বৈভব সূর্যবংশী পুরোপুরি প্রস্তুত। কিন্তু সঞ্জু স্যামসনকে উপেক্ষা করা যায় না। ২০২৬ সালের T20 বিশ্বকাপে ভারতের জয়ে সঞ্জু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সঞ্জু IPL-এও ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছে। তাই খেলোয়াড়দের সমর্থন করা এবং তাঁদের দীর্ঘসময় ধরে খেলার সুযোগ দেওয়া জরুরি। অন্যদের মতো বৈভবকেও তাঁর সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।
‘গম্ভীরকে কোচিংয়ে নেব না’, T20 সিরিজে পরাজয়ের পর ভারতের কোচকে ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের
অর্থাৎ, সহকারী কোচের বিবৃতি থেকে এটা স্পষ্ট যে, টিম ম্যানেজমেন্ট বৈভবের বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করছে না। বরং টিম ইন্ডিয়ার মনোযোগ এখন ইংল্যান্ড সফরের দিকে। যা আগামী ১ জুলাই থেকে শুরু হবে। সফরটি শুরু হবে ৫ ম্যাচের T20 সিরিজ দিয়ে। যেখানে বৈভবের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, হবে ৩ ম্যাচের ODI সিরিজও।




